অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বারবার বাগড়া দিচ্ছে বৃষ্টি। আফগানিস্তানের টানা দুটি ম্যাচ ভেস্তে গেল টানা ভারী বর্ষণের কারণে।
নিউজিল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষেও তাদের লড়াইয়ে মাঠে গড়াতে পারল না একটি বলও।
শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হওয়ার কথা ছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। বৃষ্টির কারণে টস হয়নি ঠিক সময়ে। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
শ্রীলঙ্কার কাছে হার দিয়ে শুরু করা আয়ারল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পায়। তৃতীয় ম্যাচেও তারা ফেভারিট ছিল। জিতলে সুযোগ ছিল শীর্ষে ওঠার। কিন্তু পয়েন্ট ভাগাভাগি করতে হলো। তাতে নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠলো আইরিশরা।
আরও পড়ুন: পাকিস্তানকে ১ রানে হারালো জিম্বাবুয়ে
এছাড়া রান রেটে তিন নম্বরে শ্রীলঙ্কা, চার নম্বরে ইংল্যান্ড, পাঁচ নম্বরে স্বাগতিক অস্ট্রেলিয়া এবং ছয় নম্বরে আফগানিস্তান।
একাত্তর/আরএ