পাকিস্তানকে ১ রানে হারালো জিম্বাবুয়ে

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০৯:১৩ পিএম

ভারতের পর জিম্বাবুয়ের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর থেকে বিদায়ে শঙ্কিত পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে ১৩১ রান তাড়ায় পাকিস্তান হারে ১ রানে।

পার্থে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্রেফ ১৩০ রানের পুঁজি নিয়ে জিম্বাবুয়ে সাবেক চ্যাম্পিয়নদের থামিয়ে দেয় ১২৯ রানে।

আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩০ রানের সাদামাটা সংগ্রহ পেয়েছিল জিম্বাবুয়ে। ভাবা হয়েছিল, পাকিস্তানের ওপেনিং জুটি না পারলেও মিডল অর্ডার পর্যন্ত যাবে এই ম্যাচ।

শেষ বল পর্যন্ত গড়ানো এই ম্যাচে পাকিস্তান থেমেছে ৮ উইকেটে ১২৯ রান তুলে।

১০ ওভার শেষে ৩ উইকেটে ৫৪ রান তুলেছিল পাকিস্তান। জয় থেকে তখন ৬০ বলে ৭৭ রানের দূরত্ব। উইকেটে শান মাসুদ থাকায় তখনও দুশ্চিন্তা পেয়ে বসেনি পাকিস্তানের সমর্থকদের।

শেষ ওভারটি করেন জিম্বাবুয়ে পেসার ব্রাড ইভানস। টি–টোয়েন্টি বিশ্বকাপে এই ম্যাচ দিয়ে অভিষিক্ত ইভানস চাপ সামলাতে পারেননি। প্রথম বলটি হাফ ভলি করায় ৩ রান নেন নেওয়াজ। পরের বলটি ছিল স্লোয়ার, ওয়াসিম বোকা হননি। স্ট্রেট দিয়ে চার মারেন ওয়াসিম।

জয়ের জন্য শেষ ৩ বলে দরকার ছিল ৩ রান। চতুর্থ বলটি ‘ডট’ হওয়ায় আবারও চাপে পড়ে পাকিস্তান। এরপর আউট! পঞ্চম বলে নেওয়াজ (১৮ বলে ২২) তুলে মারতে গিয়ে ক্যাচ দেন মিড অফে। জয়ের জন্য শেষ বলে দরকার ৩ রান। কী হবে!

আরও পড়ুন: নেদারল্যান্ডসকে হারিয়ে শীর্ষে ভারত

শেষ বলে শাহিন আফ্রিদি ২ রান নিতে গিয়ে পেরেছেন ১ রান নিতে। ১ রানের দুর্দান্ত জয়ে সুপার টুয়েলভের এই ম্যাচটি স্মরণীয় করে রাখলো জিম্বাবুয়ে।


একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর