চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র আজ

লিগ ফুটবলের সব থেকে মর্যাদার টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ দল চূড়ান্ত হয়েছে এক নভেম্বরেই। সোমবার (৭ নভেম্বর) প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ নিয়ে অনুষ্ঠিত হবে পরবর্তী রাউন্ডের ড্র। যেখানে প্রতিটি দল দুটি করে ম্যাচের মাধ্যমে কোয়াটার ফাইনাল নিশ্চিত করবে ।

এদিন বিকাল পাঁচটায় সুইজারল্যান্ডের নিওঁরে উয়েফার হেড কোয়াটারে এই ড্রটি অনুষ্ঠিত হবে। প্রথম লেগের ম্যাচগুলো শুরু হবে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে।

শেষ ১৬ তে উঠা দলগুলো 

গ্রুপ চ্যাম্পিয়ন  

নেপোলি

বায়ার্ন মিউনিখ

চেলসি

ম্যানচ্যাস্টার সিটি

পোর্তো

টটেনহ্যাম হটস্পার  

রিয়াল মাদ্রিদ

বেনফিকা 

গ্রুপ রানার্স-আপ

লিভারপুল

ইন্টার মিলান

এসি মিলান

বড়ুশিয়া ডর্টমুন্ড

ক্লাব ব্রুগ

এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট

আরবি লিপজিগ

প্যারিস সেন্ট-জার্মেই


একাত্তর/আরআই/এসি