সাদিও মানেকে দলে পেতে তান্ত্রিক চিকিৎসায় সেনাগাল

বায়ার্ন মিউনিখের হয়ে শেষ ম্যাচে মাঠে নেমেই পায়ের ইনজুরিতে মাঠ ছাড়েন সেনেগাল সুপারস্টার সাদিও মানে। মেডিক্যাল রিপোর্টে জানানো হয়েছিলো বায়ার্নের আক্রমণভাগের এই খেলোয়াড় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। 

তবে সেই সাদিও মানেকে রেখেই ২৬ জনের দল ঘোষণা করেছে সেনেগাল। তাদের আশা, সুস্থ হয়ে বিশ্বকাপেই ফিরবেন এই সাবেক লিভারপুল ফুটবলার।

ফিফা সেক্রেটারি ফাতমা সামোরা ডেইলি মেইলে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মানেকে ছাড়া সেনেগালের বিশ্বকাপ মিশন যেন দুঃস্বপ্নের মতো। ফলে তাকে ছাড়া বিশ্বকাপ যাত্রা কল্পনাই করছিলেন না সেনেগাল কোচ।  

তিনি বলেন, আমরা অলৌকিক কিছু ঘটার আশায় আছি। তাকে বিশ্বকাপে থাকতেই হবে। সেনেগাল চোট পাওয়া সাদিও মানেকে বিশ্বকাপে আনার জন্য তান্ত্রিক চিকিৎসা করবে। 

আরও পড়ুন: বিশ্বকাপে পোল্যান্ডের নেতৃত্বে লিওয়ানদোস্কি

মোহাম্মদ সালার মিশরকে হারিয়ে বিশ্বকাপের মুল-মঞ্চে জায়গা করে নেয় মানের সেনেগাল। বাছাই পর্বের শেষ ম্যাচে জয় ছাড়া কোনো উপায় ছিলো না সেনেগালের।  সেখান ম্যাচের অতিরিক্ত সময়ের পরে টাইব্রেকারে শেষ পেনাল্টি গোলে রূপান্তরিত করেন সাদিও মানে, নিজ দেশকে বিশকাপে নিয়ে আসেন।


একাত্তর/আরআই/এসি