বিশ্বকাপে পোল্যান্ডের নেতৃত্বে লেভানদোভস্কি

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০৭:৪৫ পিএম

কাতার বিশ্বকাপে রবার্ট লেভানদোভস্কিকে অধিনায়ক করে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন পোল্যান্ডের কোচ জেসল মিচিনিউইজ। দল ঘোষণার সময় পোলিশ কোচ জানিয়েছেন ক্যারিয়ারে এটি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল।

এ সময় মিচিনিউইজ বলেন, ‘এই ২৬ জনের কেউই কারো থেকে কম নয়। প্রত্যেকেই নিজ নিজ পজিশনে সেরা। তারা এতটাই দক্ষ যে এক মুহূর্তের জন্য এদের কাউকে নিয়ে আমার মনে কোন শঙ্কা জাগেনি।’

আগামী ২২ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে পোল্যান্ড। গ্রুপ -সিতে পোল্যান্ডের পরবর্তী প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা ও সৌদি আরব। সব মিলিয়ে বিশ্বকাপে সাফল্যের আশায় পোল্যান্ডের সব স্পটলাইট থাকবে লেভানদোভস্কির ওপর।

মিচিনিউইজ জানিয়েছেন এই দলে নাম্বার ওয়ান গোলরক্ষক হিসেবে রয়েছে জুভেন্টাসের ওজিচে সিজিসনি। ইতালি লিগে খেলা ১১ জনের মধ্যে সিজিসনি অন্যতম। শুধুমাত্র মধ্যমাঠ নিয়ে পোলিশ কোচের কিছুটা শঙ্কা রয়েছে। মিডফিল্ডে তার অন্যতম ভরসার নাম এইকে এথেন্সের ডামিয়ান সিজিমানস্কি।

এ সম্পর্কে মিচিনিউইজ বলেছেন, ‘সম্প্রতি নিজেদের দারুণভাবে প্রমাণ করে চলেছেন ডামিয়ান। তার দল গ্রীক সুপার লিগে দ্বিতীয় স্থানে রয়েছে। রবার্তোর সাথে আমার লম্বা সময় আলোচনা হয়েছে, এই বিষয়টি আমি গোপন করবো না। অসাধারণ এই খেলোয়াড়কে পেয়ে আমরা সত্যিই গর্বিত।’

আরও পড়ুন: পেশাদার লিগের মারপ্যাঁচে ফুটবলারদের বিশ্বকাপ স্বপ্নভঙ্গ

পোল্যান্ডের হয়ে এবারের বাছাইপর্বে ৩৪ বছর বয়সী লেভানদোভস্কি ৯ ম্যাচে ৯টি গোল করেছেন। সর্বশেষ দুটি বিশ্বকাপ বাছাইপর্বে ১৯ ম্যাচে তার সর্বমোট গোলসংখ্যা ২৫টি। মার্চে সুইডেনকে প্লে-অফে পরাজিত করে পোল্যান্ড কাতারের টিকিট নিশ্চিত করে। চার বছর আগে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া দলটি এবার সেই স্মৃতি ভুলে সামনে এগিয়ে যেতে চায়। ১৯৮৬ সালে পোল্যান্ড সর্বশেষ নকআউট পর্ব নিশ্চিত করেছিল।

পোল্যান্ড স্কোয়াড:

গোলরক্ষক: ওজিনে সিজিসনি, লুকাজ স্কোরুপস্কি, বারলোমি ড্রাগোভস্কি

ডিফেন্ডার: ম্যাটি ক্যাশ, রবার্ট গামনি, রারটোজ বেরেসজিনিস্কি, কামিল গিলিক, ইয়ান বেডনারেক, জ্যাকুব কিউওর, মাতিয়াজ উইটেস্কা, আর্টার জারজিসিক, নিকোলা জালেভস্কি।

মিডফিল্ডার: গ্রিজর্জ কিরিচুয়াক, ক্রিস্টিয়ান বিয়েলিক, ডামিয়ান সিজমানস্কি, পিওটর জিয়েলিনিস্কি, সেবাস্টিায়ান সিজিমানস্কি, সিজিমন জুরকোভস্কি, জ্যাকুব কামিনস্কি, প্রিজিমিসল ফ্রাঙ্কোভস্কি, কামিল গ্রসিকি, মিখায়েল স্কোরাস।

ফরোয়ার্ড: রবার্ট লেভানদোভস্কি, কারোল সুইডারস্কি, আরকাডিয়াস মিলিক, ক্রিজিজস্টো পিয়াটেক।


একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর