রাত পোহালেই পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। তবে এখনও অস্থিরতা থামছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের। দলটির আক্রমণভাগের খেলোয়াড় ২০২২ সালের বেলন ডি’অর জয়ী করিম বেনজেমা এবং রক্ষনভাগের রাফায়েল ভারানেকে প্রথম ম্যাচে না পাওয়ার শঙ্কা রয়েছে দলটির।
আক্ষেপটা বাড়তে পারে রিয়াল মাদ্রিদ সুপারস্টার বেনজেমার। ২০১৮ সালের বিশ্বকাপটা যে খেলা হয়নি এই ফুটবলারের। সতীর্থ ম্যাথু ভ্যালবুয়েনাকে ‘ব্লাকমেইল’ করার অভিযোগে সেই বার বিশ্বকাপ দলে যুক্ত হতে পারেনি। বর্তমানে নিজের ক্যারিয়ারের সেরা সময় পাড় করছে এই ফুটবলার। তাই তো সমর্থকরা অপেক্ষায় প্রহর গুনছে বিশ্বকাপে তার জাদু দেখার। কিন্তু অস্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচ খেলাই এখন শঙ্কার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই ফুটবলারের।
বিশ্বকাপের প্রস্ততি জন্য কাতারে অনুশীলন শুরু করেছে ফ্রান্স। তবে দলে এখনও যুক্ত হয়নি করিম বেনজেমা এবং সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার রাফায়েল ভারানে। ভারানের পায়ের ইনজুরি এবং বেনজেমা রানের সমস্যার জন্য এই দুজন আলাদা অনুশীলন করছেন। সম্ভাবনা আছে ২২ তারিখে অস্ট্রেলিয়া সাথে প্রথম ম্যান না খেলার। প্রথম ম্যাচে মাঠে নামতে না পারলে, জিরু ফ্রান্সের আক্রমনভাগ সামলাবেন গ্রিজমেন,এমবাপ্পেদের সঙ্গী হয়ে।
আরও পড়ুন: রোনালদোর সামনে অন্য রকম এক রেকর্ডের হাতছানি
এদিকে বিশ্বকাপ শুরুর আগেই ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন এনগলো কান্তে এবং পল পগবা। গত ১৬ নভেম্বর অনুশীলনে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান আক্রমণভাগের ফুটবলার এনকুনু। এবার বেমজেমা, ভারানের শতভাগ ফিট হয়ে মাঠে ফিরাটাই হবে ফ্রান্সের বড় চাওয়া।
ডি গ্রুপে দেশমের ফ্রান্সের অন্য দু'টি দল হলো তিউনিসিয়া এবং ডেনমার্ক। ইনিজুরির বাধা টপকে ইতালি এবং ব্রাজিলের পর টানা দুবার বিশ্বকাপ নেওয়ার সুযোগ রয়েছে তাদের।
একাত্তর/আরআই/এসি