রোনালদোর সামনে অন্য রকম এক রেকর্ডের হাতছানি

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০৯:৫৫ পিএম

রেকর্ড নিয়ে কথা বললেই সামনে আসে রোনালদোর নাম। বিশ্বকাপ আর সিআর-৭ এর সামনে কোনো রেকর্ডের হাতছানি থাকবে না তা কি করে হয়! বিশ্বকাপে খেলতে নামলেই বেশ কয়েকটি রেকর্ডে নিজের নাম লেখাবেন পর্তুগিজ সুপারস্টার।

আসন্ন ২০২২ বিশ্বকাপে এই পর্তুগিজ একটি গোল করতে পারলেই হয়ে যাবেন অন্য রকম এক রেকর্ডের অধিকারী। টানা পাঁচ বিশ্বকাপে এখন পর্যন্ত কেউ গোল করতে পারেনি। সেদিক থেকে একটি গোল করতে পারলেই একমাত্র ফুটবলার হিসাবে এই রেকর্ড নিজের করে নেবেন এই পর্তুগিজ উইঙ্গার।

২০০৬ সালে সব থেকে কম বয়সী (২১ বছর ১৩২ দিন) পর্তুগিজ ফুটবলার হিসাবে বিশ্বকাপে গোল করেন। এখন পর্যন্ত বিশ্বকাপে সাতটি গোল করেছেন সাত নম্বর জার্সিধারী এই ফুটবলার। যার মধ্যে ২০১৮ সালের স্পেনের বিপক্ষে হ্যাট্রিকটি ছিলো উল্লেখযোগ্য।

image


আরও পড়ুন: ফ্রান্সের হয়ে মাঠে নামা হবে তো বেনজেমার!

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র তিন জন ফুটবলার আছেন যারা সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপে খেলেছেন। এক ম্যাচে মাঠে নামলেই এবার সেই রেকর্ডেও ভাগ বসাবেন রোনালদো। তার সঙ্গে এই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ থাকছে আর্জেন্টিনার লিওনেল মেসি এবং মেক্সিকান মিড ফিল্ডার আন্দ্রেস গার্দাদো।

ঘানার বিপক্ষে ২৪ নভেম্বর বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল। এইচ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়া।


একাত্তর/আরআই/এসি

স্পেনের কাছে ১-০ গোলে হেরে চোখের জলে বিদায় নেওয়ার পর বেশ কয়েক দিন রহস্যময় নীরবতা পালন করেছিলেন তিনি। ওদিকে তাঁর বিদায়ের পরপরই পর্তুগাল ফুটবল ফেডারেশন কোচ রবার্তো মার্টিনেজকে ছাঁটাই করে হেড কোচের...
দুই দশকেরও বেশি সময় ধরে যিনি একা হাতে ম্যাচের ভাগ্য গড়েছেন, রিয়াল মাদ্রিদ, ম্যান ইউ কিংবা জুভেন্টাসের হয়ে নিজের সোনালী সময় পেরিয়ে এসেও যিনি বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে শাসন করেছেন বিশ্ব ফুটবলকে, সেই...
জয়ের পর আবেগঘন এক মুহূর্তের জন্ম দেন পর্তুগিজ ফুটবলাররা। প্রয়াত সতীর্থ দিয়োগো জোটার স্মরণে জাতীয় দলের ২১ নম্বর জার্সি উঁচিয়ে ধরে জয় উৎসর্গ করেন তারা।
বিশ্বকাপের শেষ বত্রিশের মঞ্চে শুক্রবার ভোর ৫টায় টরন্টোর মাঠে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে ফুটবলপ্রেমীদের কাছে এটি কেবল দুটি দলের নকআউট লড়াই নয়, বরং আধুনিক ফুটবলের দুই অবিসংবাদিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর