ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই আছে ব্রাজিল

অঘটনের বিশ্বকাপে নিজেদের ইতিহাস গড়লো আর্জেন্টিনা। ৩৬ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে ঘরে তুলে নিলো স্বপ্নের শিরোপা। তবে ফিফার প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানেই আছেন তারা। এদিকে কোয়ার্টার ফাইনালে হেরে এখনও শীর্ষে অবস্থান সেলাসাওদের।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বেলজিয়ামকে টপকে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে ব্রাজিল। বিশ্বকাপের ব্যর্থতার পরেও নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন তারা। র‍্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা বেলজিয়াম গ্রুপ পর্বে বাদ পড়ে নেমে এসেছে চতুর্থ স্থানে।

এদিকে বিশ্বকাপের ফাইনালে, ফ্রান্সকে নির্ধারিত সময়ের মধ্যে হারাতে না পারায় র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আসতে পারেনি আলবিসেলেস্তারা। নতুন প্রকাশিত তালিকায় ব্রাজিলের পরেই অবস্থান বিশ্বকাপ জয়ী দলটির।

আরও পড়ুন: ইন্সটাগ্রাম পোস্টে সর্বোচ্চ লাইক পেয়ে মেসির রেকর্ড

কাতার বিশ্বকাপের রানার্স-আপ হওয়া ফ্রান্স র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে বর্তমানে তিন নাম্বরে অবস্থান করছে। আর সেমি থেকে বিদায় নেওয়া ইংল্যান্ড আছে পার নম্বরে। 

বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকার করা লুকা মড্রিচের ক্রোয়েশিয়া পাঁচ ধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছে। ক্রোয়েটরা এখন সাত নম্বরে অবস্থান করছে। আসর শুরু হওয়ার আগে তাদের র‍্যাঙ্কিং ছিলো ১২ নম্বর।


একাত্তর/আরআই/এসি