ইন্সটাগ্রাম পোস্টে সর্বোচ্চ লাইক পেয়ে মেসির রেকর্ড

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০৯:০৬ পিএম

ফুটবলের মাঠে প্রতিদিন নিত্যনতুন রেকর্ড গড়াকে তো রীতিমত ছেলেখেলা বানিয়ে ফেলেছেন লিওনেল মেসি। এবার বিশ্বকাপ জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি রেকর্ড করলেন তিনি। 

ইন্সটাগ্রামের ইতিহাসে সর্বোচ্চ লাইক পেয়ে রেকর্ড গড়েছে তার বিশ্বকাপ জয় উদযাপনের ছবি সংবলিত একটি পোস্ট। এখন পর্যন্ত ছয় কোটি ১৭ লাখেরও বেশি লাইক পড়েছে পোস্টটিতে। 

এর আগে এই রেকর্ড ছিল একটি ডিমের ছবির, যেটি পেয়েছিলো পাঁচ কোটি ৬৭ লাখের বেশি লাইক। 

সোমবার (১৯ ডিসেম্বর) নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ছবিগুলো পোস্ট করেন মেসি, যেখানে তিনি ও তার সতীর্থদের বিশ্বকাপ ট্রফি নিয়ে জয় উদযাপন করতে দেখা যাচ্ছে।

পোস্টের ক্যাপশনে নিজের পরিবার ও সমর্থকদের প্রতি ধন্যবাদ জানান মেসি।  

আরও পড়ুন: ব্লু টিক থাকলেই টুইটারের নীতি নিয়ে জরিপে ভোট দেয়া যাবে

রোববার (১৮ ডিসেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জয় করে আর্জেন্টাইন ফুটবল দল। ৩৬ বছরের বিশকাপ খরা কাটিয়ে এ জয়ের মূল নায়ক ছিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। 


একাত্তর/এসজে

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
মাঠের ভেতর প্রতিপক্ষকে বলের জাদুতে নাচাতে অভ্যস্ত যিনি, সেই লিওনেল মেসিও এবার মেজাজ হারিয়ে বসেছেন! প্রতিপক্ষের মুখ, মাথা কিংবা ঘাড়ে হাত না দেয়ার নিয়ম লঙ্ঘন করায় মেজর লিগ সকার ডিসিপ্লিনারি কমিটির...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা স্বাভাবিক পর্যায়ে নেমে আসায় আট দিন পর স্পিলওয়ের (পানি নির্গমন পথ) ১৬টি জলকপাট পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর