শুরুতেই ভারতের শিবিরে সাকিব-মিরাজের আঘাত

ভারতকে দেওয়া ১৪৫ রান মামুলি বলাই যেতে পারে। কিন্তু সেই মামুলি লক্ষে ভারত ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে। 

দলীয় তিন রানের মাথায় ভারতীয় কাপ্তান লোকেশ রাহুলকে হারিয়েছে ভারত। আর প্রথম আঘাতটি হানেন সাকিব। 

ইনিংসের তৃতীয় ওভারে সাকিব টার্নে পরাস্ত হন রাহুল (২)। ব্যাটে ছোঁয়া লেগে বল চলে যায় উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে।

এরপর সাত দশমিক দুই ওভারে আরেক বড় আঘাত করেন মেহেদী মিরাজ। এবার উইকেট কিপার সোহানের হাতে স্ট্যাপিং হন ওয়ান ডাউনে নামা চেতাশ্বরা পূজারা (৬)। ভারতে খাতায় তখন রান মাত্র ১২।

আরও পড়ুন: পেলের সবশেষ অবস্থা জানিয়ে মেয়ের আবেগঘন পোস্ট

বর্তমানে ব্যাট করছেন শুভমন গিল (৭) ও আকশার প্যাটেল (৪)। ভারতের দ্বিতীয় ইনিংসে এ পর্যন্ত মাঠে বল গড়িয়েছে ১০ ওভার।


একাত্তর/এসি