পেলের সবশেষ অবস্থা জানিয়ে মেয়ের আবেগঘন পোস্ট

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০৮:১৮ পিএম

মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন বিশ্ব ফুটবলের কিংবদন্তী পেলে। দুরারোগ্য ক্যানসার বাসা বেঁধেছে ফুটবলের কালো মানিক হিসাব খ্যাত এই ব্রাজিলিয়ানের দেহে। বর্তমানে তিনি ভর্তি আছেন সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন মেডিকেল সেন্টার। 

বড়দিনের আগে পেলের সবশেষ শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন পেলের কন্যা ক্যালি নাসিমেন্তো। শুক্রবারের (২৪ ডিসেম্বর) সেই পোস্টে তিনি বাবার একটি ছবি দিয়ে লেখেন, আমরা এখনও এখানে আছি এবং লড়াই চালিয়ে যাচ্ছি। 

ব্রাজিলের গণমাধ্যমগুলো জানাচ্ছেন, তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে ক্রমেই ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হেরে যাচ্ছেন এবং চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছেন। তবে পেলের মেয়ে ক্যালি আশা ছাড়েননি। তার বিশ্বাস পেলে, এবারের লড়াইয়েও জয়ী হবে। 

image


তিনি পোস্টে লেখেন, আমরা এক সঙ্গে আরও একটি লড়াই চালিয়ে যেতে চাই। আমরা আমাদের বিশ্বাসের সঙ্গে লড়াই করতে চাই। ছবিতে দেখা যাচ্ছে, ক্যালি তার বাবাকে জড়িয়ে ধরে আছেন। আর পেলে তার মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন। 

চিকিৎসকরা জানিয়েছেন, ক্যানসার পেলের পুরো শরীরের ছড়িয়ে পড়েছে এবং এখন আর কোন ওষুধ কাজ করছে না। এজন্য তাকে প্যালিয়েটিভ কেয়ার সেন্টারে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের এখন প্রধান লক্ষ্য হচ্ছে পেলেকে যতদূর সম্ভব যন্ত্রণা মুক্ত রাখা। 

হাসপাতালের বিছানায় শুয়ে পেলে কাতার বিশ্বকাপের খেলা দেখেছেন। নিজের সবশেষ পোস্টে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা দল ও মেসিকে অভিবন্দন জানিয়েছেন পেলে। তার মেয়ে আরও জানিয়েছেন, বড়দিনের ছুটি তারা বাবার সঙ্গে হাসপাতালের কাটাবেন। 

আরও পড়ুন: রিচার্লির বাইসাইকেল কিকের গোলটিই বিশ্বকাপ সেরা!

পেলের লাখো কোটি ভক্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ক্যালি নাসিমেন্তো বলেন, তার বাবার প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি মুগ্ধ। সবার ভালোবাসা আর প্রার্থনায় আমাদের মনে হয়েছে, আমরা এক নই, আমাদের পাশে গোটা পৃথিবীর মানুষ আছে।


একাত্তর/এসজে

বিশ্বকাপের মহাযজ্ঞে অংশ নিতে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেই নিজেদের রণকৌশল স্পষ্ট করে দিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের প্রাণভ্রমরা এবং পোস্টার বয় নেইমার জুনিয়রের পায়ের ইনজুরি নিয়ে কোনো...
ফুটবল বিশ্বকাপের রণক্ষেত্র মাঠের সীমানা ছাড়িয়ে এবার আছড়ে পড়েছে টাকার অঙ্কে। দলগুলো উত্তর আমেরিকার সবুজ ঘাসে বুটের লড়াইয়ে নামার আগেই খাতা-কলমে কার ওজন কত, তার এক বিস্ফোরক ও চটকদার খতিয়ান প্রকাশ...
ফুটবলের মহোৎসব বিশ্বকাপ গদগদ করতে ইতিমধ্যেই আমেরিকায় পা রাখতে শুরু করেছে বিশ্বসেরা দলগুলো। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের মিশন সফল করতে একদিন আগেই যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ডেরা গেড়েছে।
নেইমার জুনিয়রের জন্য এবারের বিশ্বকাপ কোনো নতুন শুরুর গল্প নয়, বরং এটি তাঁর ক্যারিয়ারের রাজকীয় মঞ্চ থেকে বিদায়ের শেষ রাগিণী। ক্যারিয়ারজুড়ে একদিকে যেমন ছিল অতিমানবীয় পায়ের জাদু, অন্যদিকে তেমনই ছিল...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর