বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে ব্রাজিলের রিওতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিতে। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে হাঁটতে বের হয়ে নিজ বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি। ছিনতাইকারী তার চেইন ছিনিয়ে নিয়ে চলে গেছে। শুধু তাই নয়, যেতে যেতে বিশ্বকাপে ব্যর্থতার জন্য তাকে তিরস্কারও জানিয়েছে সেই ছিনতাইকারী।
ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘ও গ্লোবো’ এর করা প্রতিবেদনে বলা হয়, ব্রাজিল দলের প্রাক্তন কোচ তিতেকে রিওর পশ্চিম অঞ্চলের বারা দা তিজুকার প্রান্তে ছিনতাই করা হয়।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে হাঁটার সময় বিপরীত দিক থেকে সাইকেলে থাকা একজন প্রবল গতিতে এগিয়ে এসে তার ওপর হামলা করে।
এসময় তার কাছে থাকা একটি চেইন টান দিয়ে নিয়ে যায় সেই ছিনতাইকারী। যাওয়ার সময় সেই দুষ্কৃতকারী তিতেকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ার জন্য তিরস্কার ও গালমন্দ করে।
২০১৬ সালে রিওতে আসার পর থেকেই তিনি এই রাস্তায় নিয়মিত হাঁটেন তিতে। যেখানে তার ১০ মিলিয়নের বেশি মূল্যের একটি বাড়ি রয়েছে।
৬১ বছর বয়সী ব্রাজিলের এই সাবেক বস ২০১৬ সালে দুঙ্গার স্থলাভিষিক্ত হয়ে জাতীয় দলের দায়িত্ব নেন। এরপর ৮১টি ম্যাচ তিনি পরিচালনা করেন। যার মধ্যে ৬০টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে। বিপরীতে মাত্র ছয়টি ম্যাচ হেরেছেন তিনি। যার মধ্যে ক্রোয়েশিয়ার সঙ্গে কোয়ার্টার ফাইনালে পরাজিত হওয়া ম্যাচটি তার শেষ ম্যাচ ছিলো।
আরও পড়ুন: ফ্রান্স সমর্থকদের কান্না থামাতে আর্জেন্টাইনদের পাল্টা পিটিশন
তিতের ব্রাজিল এবারের বিশ্বকাপে অন্যতম দাবিদার ছিলও। কিন্তু কোয়ার্টার ফাইনালে লুকা মড্রিচদের কাছে টাইব্রেকারে হারের মাধ্যমে তাদের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায়। বিশ্বকাপ থেকে বাদ পরার ঘণ্টা কয়েকের মধ্যেই নিজের পদ থেকে সড়ে দাঁড়ান তিতে।
একাত্তর/আরআই/এসি