ফ্রান্স সমর্থকদের কান্না থামাতে আর্জেন্টাইনদের পাল্টা পিটিশন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ০৪:০৮ পিএম

বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে ১৮ ডিসেম্বর। তবে শেষ হয়নি ফ্রান্স আর্জেন্টিনার লড়াই, তবে সেটা মাঠের নয়। ফাইনালকে কেন্দ্র করে দুই দলের পিটিশন লড়াই চলছে, ফাইনাল ম্যাচের মতো সেখানেও পিছিয়ে ফরাসিরা।

‘মেসওপিনিয়নস’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে পিটিশন দায়ের করেন ‘ফ্রান্স ফরএভার’ নামের এক ব্যবহারকারী। যেখানে তাদের দাবি হলো- ফ্রান্স এবং আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি পুনরায় খেলাতে হবে। 

পিটিশনে তাদের অভিযোগ হলো ‘রেফারিকে কিনে নেওয়া হয়েছিলো, আর্জেন্টিনাকে দেওয়া পেনাল্টিটি অবৈধ ছিলো। আরও বলা হয়, দ্বিতীয় গোলের আগে এমবাপেকে ফাউল করা হয়।

এই পিটিশনে রোববার পর্যন্ত দুই লাখের অধিক মানুষ সই করেছেন।

এদিকে ফরাসিদের করা এই পিটিশনের পাল্টা জবাব দিতে অনলাইন প্ল্যাটফর্ম ‘চেঞ্জ ডট অর্গ’ এ, ‘ভ্যালেন্তিন গোমেজ’ নামের এক ব্যক্তি, ‘ফ্রান্সের কান্না থামাতে’ আরেকটি পিটিশন দায়ের করেন।

যেখানে সেই পিটিশনের শিরোনাম দেওয়া হয়, ‘ফ্রান্স কান্না বন্ধ করো’। গোমেজের করা সেই পিটিশনে রোববার পর্যন্ত সাড়ে ছয় লাখের অধিক মানুষ সই করেছে। 

আরও পড়ুন: বুক ভরে ভালোবাসার পর রোনালদোকে গাল ভরা গলি!

গত ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে অসাধারণ একটি ম্যাচ উপহার দেয় দল দুটি । ১২০ মিনিটে গোল সংখ্যা সমান হলে ট্রাইবেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করে আর্জেন্টিনা। 

সেই ফাইনাল ম্যাচকে ঘিরে এখনও চলছে আলোচনা-সমালোচনা। সেই ফাইনালের জের ধরেই দুই দেশের সমর্থকরা এই খেলা চালিয়ে যাচ্ছে। 


একাত্তর/এসি

ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনকে বিশ্বমুকুট এনে দেওয়া মহানায়ক ফেরান তোরেসকে এবার ছিনিয়ে নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বার্সেলোনা থেকে ২৬ বছর বয়সী এই...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর