রিজওয়ান বেঞ্চে, সরফারাজকে দলে আনলেন আফ্রিদি

মোহাম্মদ ওয়াসিমকে প্রধান নির্বাচকের পদ থেকে সরােনার পর সাবেক পাকিস্তানি অধিনায়ক শহিদ আফ্রিদিকে সেই পদে অন্তর্বর্তীকালীন নিযুক্ত করেছে পিসিবি ম্যানেজমেন্ট কমিটি।

এদিকে ক্ষমতায় পেয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য দলে বেশ কিছু পরবর্তন এসেছেন শহিদ আফ্রিদি।

মোহাম্মদ রিজওয়ানের পরিবর্তে সরফরাজ আহমেদকে দলে অন্তর্ভুক্ত করেছে অন্তর্বর্তীকালীন এ নির্বাচক। 

শেষ ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সরফারাজ টেস্টে ম্যাচ খেলেছিল। এর প্রায় চার বছর পর নিজের শহর করাচি খেলতে সাদা জার্সিতে খেলতে নেমেছেন সরফরাজ।

সোমবার (২৬ ডিসেম্বর) করাচিতে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে প্রথম টেস্টের জন্য খেলতে নামা দলে আরও কিছু পরিবর্তন এনেছেন আফ্রিদি। ইনজুরিতে পড়া নাসিম শাহের জায়গায় এসেছেন পেসার মীর হামজা।

এর আগে সংবাদ সম্মেলনে মীর হামজা এবং সরফরাজ আহমেদকে একাদশে অন্তর্ভুক্ত করার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন এই সাবেক পাকিস্তান অধিনায়ক।


এদিকে পিসিবি প্রধান নাজাম শেঠি আগেই বলেছিলেন, শহীদ আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার, যিনি সর্বদা ক্রিকেট খেলেছেন কোনো ভয় ছাড়াই। দল নির্বাচনের ক্ষেত্রে এমন কিছু যে দেখা যাবে, এটাই অনুমেয় ছিলও এবং সেটাই যেন প্রমাণ করলেন আফ্রিদি। 

নব নিযুক্ত প্রধান নির্বাচকের প্রথম বড় সিদ্ধান্ত হলো, হোম সিরিজের জন্য পাকিস্তানের টেস্ট স্কোয়াডে মীর হামজা, সাজিদ খান এবং শাহনেওয়াজ দাহানিকে অন্তর্ভুক্ত করা। এই বিষয়ে আফ্রিদি মিডিয়াকে বলেন যে, খেলোয়াড়দের পারফর্ম্যান্স এবং শক্তি দেখেই তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়াও আফ্রিদি বলেন, আমাদের বেঞ্চকে আরও শক্তিশালী করতে হবে। যাতে একজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হলে, কোনো সমস্যা না হয়। এই কথার মাধ্যমে তিনি আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, সরফরাজকে আহমেদকে দলে অন্তর্ভুক্ত করার।

পাকিস্তান দলের অধিনায়কত্বে তিনি কোনো পরিবর্তন আনেন নাই। বরং তিনি বলেছেন, বাবর আজমকে দুর্দান্ত অধিনায়ক হিসাবে দেখতে চাই। বাবর বিশ্বমানের ব্যাটার এবং আমরা বাবরকে ভালো অধিনায়ক হিসাবে দেখাতে চাই। এ জন্য আমরা তাকে সমর্থন করবো। 


একাত্তর/আরআই/এসি