টেস্ট-ওয়ানডের ক্ষত মুছে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৮:২৪ পিএম

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। রোববার (১৯ জুলাই) হারারেতে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়েছে তাওহীদ হৃদয়ের দল।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন ডিওন মায়ার্স। ৫৩ বলের ইনিংসে তিনি মারেন ৭টি চার ও ২টি ছক্কা। এছাড়া ব্রায়ান বেনেট ৩৮ বলে ৪৭ রান করেন। অধিনায়ক সিকান্দার রাজা ৩ ও রায়ান বার্ল ৭ রান করে ফিরেন। অন্য ব্যাটাররাও বড় কোনো অবদান রাখতে পারেননি।

বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন ছিলেন সবচেয়ে সফল। ৪ ওভারে ৩৫ রান খরচায় তিনি নেন ২ উইকেট। মাহেদী হাসান, রিশাদ হোসেন ও আবদুল গাফফার সাকলাইন একটি করে উইকেট শিকার করেন। পাশাপাশি দুটি রানআউটও স্বাগতিকদের বড় সংগ্রহ গড়তে বাধা দেয়।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমনের ৫৫ রানের জুটি দলকে ম্যাচে ফিরিয়ে আনে। ইমন ২২ বলে ২৪ রান করে আউট হলেও এক প্রান্ত আগলে রাখেন তানজিদ।

অধিনায়ক তাওহীদ হৃদয় ১৯ বলে ২৪ রান এবং ইয়াসির আলী ৯ বলে ১০ রান যোগ করেন। ম্যাচের শেষদিকে দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে দারুণ ব্যাটিং করা তানজিদ হাসান শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের পথে এগিয়ে নেন। ৫৮ বলে ৬৬ রানের ইনিংসে তিনি হাঁকান ১টি চার ও ৪টি ছক্কা।

রোমাঞ্চকর লড়াইয়ে ১৯.৪ ওভারে লক্ষ্য স্পর্শ করে বাংলাদেশ। মাহেদী হাসানের বাউন্ডারিতে নিশ্চিত হয় ৪ উইকেটের জয়। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেও সিরিজে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় টাইগাররা।

জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স দুটি করে উইকেট নেন। সিকান্দার রাজাও শিকার করেন ২টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৪৩/৭
ডিওন মায়ার্স ৭৩, ব্রায়ান বেনেট ৪৭।
মোহাম্মদ সাইফউদ্দিন ২/৩৫, মাহেদী হাসান ১/৩১, রিশাদ হোসেন ১/২৮, আবদুল গাফফার সাকলাইন ১/৩১।

বাংলাদেশ: ১৯.৪ ওভারে ১৪৪/৬
তানজিদ হাসান ৬৬*, পারভেজ হোসেন ইমন ২৪, তাওহীদ হৃদয় ২৪।
রিচার্ড এনগারাভা ২/২০, ব্র্যাড ইভান্স ২/২৬, সিকান্দার রাজা ২/৩৮।

ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী (২ বল হাতে রেখে)।

আরবিএস
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর