নতুন বান্ধবীর সঙ্গে বাগদান সারলেন রোনাল্ডো

২০০২ সালের বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয়ী ব্রাজিল দলের সুপারস্টার রোনাল্ডো আবারও নতুন এক জীবনসঙ্গী খুঁজে নিয়েছেন। এনিয়ে পঞ্চমবার বিয়ে করতে যাচ্ছেন তিনি।

শুক্রবার ব্রাজিলের সাও পাওলো ঘরোয়া পরিবেশে বান্ধবী সেলিনা লকসের সঙ্গে বাগদান পর্ব সেরে নিয়েছেন এই ব্রাজিলীয় তারকা। গত চারটি বিয়েরই ট্র্যাজিক পরিণতি ঘটেছে। 

তবে রোনাল্ডো মনে করছেন, পঞ্চমবার মনের মতো সঙ্গী খুঁজে পেয়েছেন তিনি। সেলিনের সঙ্গেই বাকি জীবনটা হাসি মুখে কাটাতে চান বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য। 

সামাজিক মাধ্যমে আংটি বদলের ছবি পোস্ট করে গোটা বিশ্বকে সুখবরটি জানিয়েছেন সেলিনা। লেখেন, আমি রাজি। যার উত্তরে ৪৬ বছরের রোনান্ডো লেখেন, তোমায় ভালবাসি।

ভোগ ও ডায়রের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের হয়ে মডেলিং করেছেন। মডেলিংয়ের দুনিয়ায় চূড়ান্ত সাফলতার পর নিজের হেয়ার কেয়ারের কোম্পানিও খোলেন তিনি। 

সেলিনার সঙ্গে ২০১৫ সালে পরিচয়ের পর থেকেই প্রেম। ১৩ বছরের ছোট বান্ধবীর সঙ্গে প্রেম ক্রমেই গাঢ় হয়। আর এবার বিয়ের সিদ্ধান্ত নিলেন তাঁরা। তাই সেরে ফেললেন বাগদান পর্ব। 

রোনাল্ডোর প্রথম বিয়ে মিলেনের সঙ্গে। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। ২২ বছরের এক ছেলে রয়েছে তাদের। এরপর ২০০৫ সালে মডেল ড্যানিয়েলার সঙ্গে নতুন জীবন শুরু করেন তিনি। 

কিন্তু সেই সম্পর্কও টেকেনি। সেই বিয়েতে ইতি টেনে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া মারিয়া অ্যান্টোনিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন রোনাল্ডো। তাঁদের সাত বছরের দাম্পত্য জীবনে আসে দুই কন্যা। 

তবে, সে সম্পর্কেও ছেদ পড়ে। এবার ৩৩ বছরের সেলিনাকে নিয়ে নয়া ইনিংস শুরু করার পথে তারকা। তবে, বিয়ের দিনক্ষণ এখনও কিছু জানাননি তাঁরা।


একাত্তর/এআর