বান্ধবীকে নিয়ে নির্জন দ্বীপে ইয়ামালের রাজকীয় রোমান্স!

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৮:৪৮ পিএম

বিশ্বকাপের ধকল সামলে ছুটির আমেজে ভাসছেন ফুটবলের ১৯ বছরের ওয়ান্ডারকিড লামিন ইয়ামাল। আর এই ছুটিকে স্মরণীয় করে রাখতে জনপ্রিয় ও অভিজাত অবকাশকেন্দ্রে প্রেমিকাকে নিয়ে রাজকীয় ডেটিংয়ে মেতেছেন বার্সেলোনা সেনসেশন! বিশ্বকাপের পর এটাই নাকি প্রেমিকা ইনেস গার্সিয়ার সাথে ইয়ামালের প্রথম অফিসিয়াল ভ্যাকেশন, যা ফুটবলপাড়ায় নতুন করে আগুন জ্বালিয়ে দিয়েছে।


নিজের ইনস্টাগ্রামে সেই সফরের রোমান্টিক ছবি শেয়ার করে ভক্তদের একপ্রকার চমকেই দিয়েছেন ইয়ামাল। স্পেনের সেভিল থেকে আসা ২১ বছরের বিউটি ও লাইফস্টাইল কনটেন্ট ক্রিয়েটর ইনেস গার্সিয়ার টিকটক ভিডিওগুলোতে নিয়মিত ২ থেকে ১০ মিলিয়ন লাইকের বন্যা বয়ে যায়। কিন্তু ইয়ামালের হৃদয়ে তিনি এখন একাই রাজত্ব করছেন!


ইনেসের গলায় ইয়ামালের গোপন কোড:
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ চলাকালীন প্রতিটা ব্রেকেই ইয়ামালের পাশে ছিলেন ইনেস। আর এবার সেন্ট ট্রোপেতে শপিং ও হ্যাংআউটের সময় এই জুটিকে দেখা গেল একই রঙের কালো আউটফিটে ড্রেস-আপ করতে! তবে ভক্তদের চোখ আটকে গেছে ইনেসের গলার চেইনটিতে!

সেখানে ঝুলছিল ইয়ামালের জীবনের অতি গুরুত্বপূর্ণ কিছু লাকি নম্বর- জার্সি নম্বর ৪১, ২৭, ১৯ এবং ১০, ছোটবেলার পাড়ার পোস্টাল কোড '৩০৪' এবং ইয়ামালের নামের আদ্যক্ষর 'YM'!


ইয়ামালের ভাই এবং প্রেমিকার সাথে সেই ক্যাজুয়াল আড্ডার ছবি দেখে ভক্তরা ইনেসের রূপের প্রশংসায় পঞ্চমুখ। লো-কাট ড্রেস আর নো-মেকআপ প্রাকৃতিক লুকে ইনেসকে দেখে কেবল ভক্তরাই নন, স্বয়ং ইয়ামালও নাকি গণমাধ্যমের কাছে বহুবার ইনেসকে ‘সবচেয়ে সুন্দরী মেয়ে’ বলে আখ্যা দিয়েছেন!


সোশ্যাল মিডিয়ায় প্রেমের বার্তা:
গত ২০ মে বার্সেলোনার সিজন-এন্ড পার্টিতেও ইনেসকে নিয়ে হাজির হয়েছিলেন ইয়ামাল। স্প্যানিশ মিডিয়া মার্কার মতে, সেদিন পার্টির কেন্দ্রবিন্দুতেই ছিলেন ‘মনোহরি ও চিত্তাকর্ষক’ ইনেস।

আর এবার সেন্ট ট্রোপের এই বিলাসবহুল ডেটিংয়ের ছবি দেখে ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে ইনেস ভালোবাসার উথলে ওঠা অনুভূতি প্রকাশ করে লিখেছেন, সবচেয়ে সেরা সময় কাটলো! তোমার সাথে এভাবে থাকাটা আমি ভীষণ ভালোবাসি। মাঠের দুর্দান্ত ড্রিব্লিংয়ের পর এখন মাঠের বাইরে ইনেসের সাথেই সব আলো কেড়ে নিচ্ছেন এই তরুণ স্প্যানিশ তারকা!

তথ্যসূত্র: মারকা

এআরএস
স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ডার্বিতে মেত্রোপলিতানো স্টেডিয়ামকে রক্তলাল অগ্নিকুণ্ডে পরিণত করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে ধুলো খাইয়ে দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আলেজান্দ্রো...
অধিনায়ক রাফিনহার হ্যাটট্রিকের ঝলকে সেভিয়ার ঘরের মাঠে ১-৩ গোলের উড়ন্ত জয় নিয়ে লা লিগায় নিজেদের জয়ের ধারা অক্ষুণ্ণ রাখল বার্সেলোনা। ম্যাচের শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও ব্রাজিলিয়ান উইঙ্গার...
মাত্র এক সপ্তাহ আগেও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কাউকেই স্পষ্ট ব্যবধানে এগিয়ে রাখা যাচ্ছিল না, তবে গত সাত দিনে ফুটবলের চিত্রপট সম্পূর্ণ বদলে গিয়ে যেন এক মহা ড্রামার রূপ নিয়েছে! একপক্ষে রিয়াল মাদ্রিদের...
লা লিগার ষষ্ঠ রাউন্ডে যেন সব রোমাঞ্চ আর নাটকের ঝুলিয়ে রাখা বাঁধ ভাঙল! এলচেকে ৩-২ গোলে হারিয়ে নাটকীয় এক জয় তুলে নিয়েছে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ। দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকেও যখন ড্রয়ের লজ্জায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর