কোচের সাথে বাগদানের ঘোষণা কেভিতোভার

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০২:১৫ পিএম

কোচ জিরি ভানেকের সাথে বাগদানের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন দুইবারের উইম্বলডন বিজয়ী পেত্রা কেভিতোভা।

চেক প্রজাতন্ত্রের ৩২ বছর বয়সী এই খেলোয়াড় টুইটারে এ সম্পর্কে লিখেন, ‘খুশীর একটি খবর তোমাদের সবার সাথে ভাগাভাগি করতে চাই, বিশেষ একটি স্থানে আমি ‘হ্যাঁ’ বলেছি।’

এ সময় অল ইংল্যান্ড ক্লাবে দাঁড়ানো দু’জনের একটি ছবি শেয়ার করেছেন কেভিতোভা যেখানে তার আঙ্গুলে রিং দেখা যাচ্ছে।

২০১১ ও ২০১৪ সালে এই অল ইংল্যান্ড ক্লাবেই দুটি উইম্বলডন শিরোপা জয় করেছেন কেভিতোভা। ২০১৬ সালে তিনি কোচ হিসেবে ৪৪ বছর বয়সী ভানেককে নিয়োগ দেন। আগেও একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভানেক। সেই ঘরে তার দুটি পুত্র সন্তান রয়েছে।

আরও পড়ুন: তাসকিন-বিজয়কে ছাড়াই দেশ ছাড়লো টাইগাররা

গত সপ্তাহে ডব্লিউটিএ সিনসিনাতি মাস্টার্সের ফাইনালে ক্যারোলিন গার্সিয়ার কাছে পরাজিত হয়েছেন কেভিতোভা।


একাত্তর/আরএ

টিমমেইট পেনাল্টি মিস করেছে, আর লিওনেল মেসি হাসি ঠাট্টায় মেতেছেন। এতেই খেপে আগুন সমর্থকরা। সেই আগুন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। বলছেন, সবারই লিওনেল মেসির জাদুর মায়া নাকি কেটে গেছে। এজন্যই প্রি সিজনে ছয়...
২০০২ সালের বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয়ী ব্রাজিল দলের সুপারস্টার রোনাল্ডো আবারও নতুন এক জীবনসঙ্গী খুঁজে নিয়েছেন। এনিয়ে পঞ্চমবার বিয়ে করতে যাচ্ছেন তিনি।শুক্রবার ব্রাজিলের সাও পাওলো ঘরোয়া পরিবেশে...
রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় ফ্ল্যাট বিক্রির নামে ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি পুরোপুরি তার নিজের সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে এ বিষয়ে ভারত ইতিবাচক ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর