বাংলাদেশ
প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের প্রথম চারদিনের চারটি ম্যাচ খেলেছিল মাশরাফির সিলেট। সবগুলো ম্যাচেই দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে তার দল। আজ ঢাকা
ডমিনেটর্সকে পাঁচ উইকেটে হারিয়ে, সেই জয়ের ধারা
আজও অব্যাহত রেখেছে সিলেট স্ট্রাইকার্স।
এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক নাসির হোসাইন। বরাবরের মত আজও সৌম্য সরকার হয়েছেন ব্যর্থ। নিজের প্রথম বলেই রুবেলের বলে এলবিডব্লিউ এর ফাদে সাজঘরে ফেরেন এই ওপেনার। ঢাকার কোনো ব্যাটারই খেলেনি টি-টুয়েন্টি স্টাইলে।
ওসমান গণি ২৮ বলে ২৭, মিথুনের ২৩ বলে ১৫ কিংবা অধিনায়ক নাসিরের করা ৩১ বলে ৩৯ রান। সবগুলো ইনিংস ছিলও ধীরগতির। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ১২৮ রানেই তাদের ইনিংস থামে।
সিলেটের হয়ে আমির,অপু এবং রুবেল নিয়েছে একটি করে উইকেট। তবে পাকিস্তানি বলার ইমাদ ওয়াসিম ছিলেন ম্যাচে দুর্দান্ত, এই স্পিনার ৪ ওভার বল করে, মাত্র ২০ রান দিয়ে উইকেট তুলে নিয়েছেন তিনটি।
ছোটো রান তারা করতে নেমে ওপেনিং জুটি তুলেন ৫২ রান। এরপর অধিনায়ক নাসির ফেরান শান্তকে(১২)। দলীয় ৬১ রানে আবারও উইকেট তুলে নেন নাসির। ক্রিজে ভয়ানক হয়ে উঠা হারিসকে(৪৪) ফেরান তিনি। পরের ওভারেই আরাফাত সানি ফেরান, আসরে দুর্দান্ত ফর্মে থাকা জাকিরকে(১)।
কিন্তু মুশফিকের ২৭ এরপর এবং পেরেরার অপরাজিত ১১ বলে ২২ রান, সিলেটকে জয়ের প্রান্তে পৌঁছে দেয়।
ঢাকার হয়ে নাসির দুইটি উইকেট এবং তাসকিন,আরাফাত একটি করে উইকেট নিয়েছেন।
সিলেট এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে, অপরদিকে ঢাকা চার ম্যাচে তিন পরাজয় নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ডমিনেটর্স: ১২৮/৭ (২০)
সিলেট স্ট্রাইকার্স: ১৩৪/৫ (১৯.২)
ফলাফল: সিলেট স্ট্রাইকার্স ৫ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: ইমাদ ওয়াসিম
একাত্তর/আরআই/আরবিএস