দ্বিতীয় দিনে ২০ রান করেই অলআউট বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৩৮২ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। 

বুধবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম দিন শেষে ৭৯ ওভারে ৫ উইকেটে ৩৬২ রান করেছিলো টাইগাররা।

নাজমুল হোসেন শান্ত ১৪৬, মাহমুদুল হাসান জয় ৭৬ রানে আউট হন। দিন শেষে মুশফিকুর রহিম ৪১ ও মেহেদি হাসান মিরাজ ৪৩ রানে অপরাজিত ছিলেন।

আজ দ্বিতীয় দিন বাকি ৫ উইকেটে মাত্র ২০ রান যোগ করে বাংলাদেশ। মুশফিক ৪৭ ও মিরাজ ৪৮ রানে আউট হন। এছাড়াও তাসকিন আহমেদ ২, তাইজুল ০, শরিফুল ইসলাম ৬ রানে আউট হন। অভিষেক ম্যাচ খেলতে নামা আফগানিস্তানের পেসার নিজাত মাসুদ ৭৯ রানে ৫ উইকেট নেন।

বাংলাদেশ একাদশ: জাকির হাসান, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।    

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপ খেলছেন না মেসি

আফগানিস্তানের একাদশ: ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহেদি, নাসির জামাল, আফসার জাজাই (উইকেটরক্ষক), করিম জানাত, আমির হামজা, নিজাত মাসুদ, জাহির খান, ইয়ামিন আহমেদজাই।


একাত্তর/আরবিএস