বাংলাদেশকে ব্যাটের আমন্ত্রণ জানালো আফগানিস্তান

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচ শুরু হবে দুপুর দুইটায়।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে নিজেদের পরীক্ষা করার দারুণ সুযোগ এই সিরিজটি। তিন ম্যাচের এই সিরিজের পর অবশ্য এশিয়া কাপেও একবার মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। এরপর ভারতের ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে এই আফগানদের বিপক্ষেই।

বুধবার দুপুরে টস জিতে তামিমদের ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী।

ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া দুই সিরিজ বাদে আবারো দলে ফেরা আফিফ হোসেনও রয়েছেন একাদশে। একাদশে তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে মাঠে নামছে টাইগাররা।

বাংলাদেশের একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও সেলিম সাফি।


একাত্তর/এসি