বিশ্বসেরা কিউরেটর টনি হেমিং এখন বাংলাদেশে

বিসিবি রীতিমত চমক দেখালো। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনামের বিচক্ষণতায় বিশ্বের সেরা কিউরেটরদের একজন টনি হেমিং বাংলায় পা রাখলো। 

আগামী দুই বছরে তার কাঁধেই থাকবে স্বপ্নের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট, টার্ফ তৈরির দায়িত্ব। একই সঙ্গে এই হাইপ্রোফাইল কিউরেটর দেখভাল করবেন হোম অফ ক্রিকেট সহ দেশের অন্যান্য ক্রিকেট ভেন্যুও। 

মিরপুরের মুকুলহীন রাজা গামিনি সিলভা, তার রাজ্যে এসেছে নতুন মেহমান, এমন দিনে লংকান কিউরেটরের কি তবে মন খারাপ? 

বিসিবির নিয়োগপ্রাপ্ত হাইপ্রোফাইল কিউরেটর টনি হেমিংয়ের প্রথম দিন। ঢাকায় পা রেখেই শেরে বাংলার ঘাস, মাটি, উইকেট সব কিছুতেই চোখ বুলিয়েছেন মন দিয়ে সব কিছু মাথায় গেঁথেছেন, কিন্তু ওই সময় যার পাশে থাকার কথা সেই গামিনি সিলভাকেই ক্যামেরার ল্যান্ড খুঁজে পেলো না। হয়তো কার একটু বেশিই ব্যস্ততা। মিরপুরেই অবশ্য এদিন এই লংকান কিউরেটরকে ঘুরতে ফিরতে দেখা গেছে, সঙ্গী ছিলেন আরেক লংকান টাইগারদের ওস্তাদ চণ্ডিকা। 

বর্তমান কিউরেটর প্রায় ১৪ বছরের দায়িত্বে গামিনির এমন দায়িত্বজ্ঞানহীনতার উদাহরণ কম নায়। যা বহুবার তুলে ধরেছে খেলাযোগ। গামিনির কাজে সাকিব-রিয়াদ-মুশফিকদের মত ক্রিকেটারসহ বিসিবি কর্তারাও ছিলেন মহাবিরক্ত।  না গামিনির চাকরি যাচ্ছে না। 

এখানেই মুনশিয়ানা দেখিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। এক ঢিলে দুই পাখি শিকার। মূলত শেখ হাসিনা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের উইকেট তৈরির জন্যই টনি হেমিং কে ২ বছরের জন্য নিয়োগ দেয়া। কিন্তু বিসিবি কাজে লাগাতে চায় তার গভীর অভিজ্ঞতা। 

তাইতো রেকর্ড পারিশ্রমিকে টনিকে নিয়োগ দিতে গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যান কার্পণ্য করেননি। সিদ্ধান্তটা দারুণ একই সঙ্গে সময়োপযোগী। দেশের সব ক্রিকেট ভেন্যুর উইকেট, টার্ফে লাগবে বিশ্বের এই হাইপ্রোফাইল কিউরেটরের অভিজ্ঞতার ছোঁয়া। 

গামিনিরা পাবে অস্ট্রেলিয়ানের সঠিক দিক নির্দেশনা। টনি বিশ্বের হাইপ্রোফাইল অভিজ্ঞ কিউরেটরদের অন্যতম। একাধারে এডুকেটর. ক্রিকেট টার্ফ ও সয়েল এক্সপার্টও। তাঁর অভিজ্ঞতার ঝুলি অসামান্য। 

আরও পড়ুন: নারী বক্সিংয়ে নতুন গল্প লিখতে চান জিন্নাত

অস্ট্রেলিয়ার পার্থের ওয়াকায় কাজ করেছেন সয়েল অ্যাডভাইজর ও কনসাল্টেন্ট হিসেবে। হেড কিউরেটর ছিলেন দুবাইর আইসিসি অ্যাকাডেমি ও দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের। আইসিসির পিচ কনসালেটন্ট, আইসিসি অ্যাকাডেমির এডুকেটর। 

মজার বিষয়, হেমিং শুধু ক্রিকেট না কাজ করেছেন সৌদি আরকের বিখ্যাত কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজার হিসেবে। 


একাত্তর/এসজে