জিম্বাবুয়ে এয়ারপোর্টে হয়রানির শিকার টাইগাররা

জিম্বাবুয়ে সফরের জন্য ঢাকা ছাড়ার পর কাতারের দোহা আর সাউথ আফ্রিকার জোহানেসবার্গ ট্রানজিট হয়ে ২৯ ঘন্টার ক্লান্তিকর যাত্রা শেষে জিম্বাবুয়ের হারারেতে পৌঁছেছে বাংলাদেশ দল। হারারে এয়ারপোর্টে নেমে কাস্টমসের হয়রানির শিকার হতে হয়েছে ক্রিকেটার আর সাংবাদিকদের। 

বুধবার (৩০ জুন) সকালে এয়ারপোর্টে নামার পর দলের সাথে থাকা সাংবাদিকদের ক্যামেরা সহ সব কিছু আটক করে দেশটির কাস্টমস। টাইগারদের অনুসরণ করা একাত্তর খেলোযোগের দুই রিপোর্টার রিয়াসাদ আজিম আর নাহিয়ান বিন জসীমও জিম্বাবুয়ে কাস্টমসের হয়রানির শিকার হয়েছেন। সবশেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও এয়ারপোর্টেই রয়েছেন খেলোয়াড় ও সাংবাদিকরা। 

আরও পড়ুন: জার্মানিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

দুয়েক দিনের মধ্যে সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ২০১৩ সালের পর এবারই প্রথম জিম্বাবুয়ের মাটিতে পা রেখেছে বাংলাদেশ। প্রায় এক মাস দীর্ঘ এ সফরে বাংলাদেশ টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে খেলবে মোট সাতটি ম্যাচ।


একাত্তর/এসজে