ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে কার্লোস আলকারাজ

ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড নিশ্চিত করলেন কার্লোস আলকারাজ। পুরুষ এককে ডান ইভানসকে সরাসরি সেটে হারিয়েছেন এই স্প্যানিশ তারকা।

প্রথম সেটে ইভানসের বিপক্ষে ৬-২ ব্যবধানে সহজ জয় তুলে নেয় আল কারাজ। দ্বিতীয় সেটেও নিজের আধিপত্য ধরে রাখেন তিনি। ৬-৩ গেমে সেই সেট নিজের করে নেন এই স্প্যানিয়ার্ড। তবে চেনা মেজাজে শুরু করলেও তৃতীয় সেটে খেই হারান আলকারাজ। হেরে যান ৪-৬ গেমে। চতুর্থ সেটে আবারও স্বরূপে ফেরেন আলকারাজ। ৬-৩ গেমে জিতে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন এই টেনিস তারকা।

বলা যায় সহজেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছালেন আলকারাজ। আলকারাজ ছাড়াও চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন ডানিল মেদভেদেভ, ইয়ানিক সিনার, আলেকজান্ডার জেরেভ, আন্দ্রে রুবলেভেরা।