এবার সত্যিই মারা গেছেন তাসকিন-মুস্তাফিজদের কারিগর

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৪ পিএম

গুজব নয়, সত্যিই ক্যান্সারের কাছে হেরে গেলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ হিথ স্ট্রিক। 

ফেসবুকে একটি পোস্টে খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী নাদিনে স্ট্রিক।

হিথ স্ট্রিক দীর্ঘদিন কোলন এবং লিভার ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন। অবশেষে মাত্র ৪৯ বছর বয়সে মৃত্যুকে মেনে নিলেন তিনি। 

নাদিনে লিখেছেন, ‘আজ ভোরে (৩ সেপ্টেম্বর) আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালবাসা এবং আমার চমৎকার সন্তানদের পিতাকে তার বাড়ি থেকে দেবদূতরা সঙ্গে নিয়ে গেছেন, যেখানে তিনি তার শেষটা পরিবার ও নিকটতম বেষ্টিত হয়ে কাটাতে চেয়েছিলেন। তিনি একা যাননি, আমাদের ভালোবাসা ও শান্তিতে আচ্ছাদিত হয়ে গেছেন। আমাদের অন্তর অনন্তকালের জন্য স্ট্রিকের সঙ্গে মিশে গেছে।’

এছাড়া জিম্বাবুয়ের একটি সংবাদমাধ্যমকে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা ডেনিস স্ট্রিক।

এর আগে ২৩ আগস্ট জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার হেনরি ওলোঙ্গার টুইটের সূত্র ধরে ছড়িয়ে পড়ে, ক্যান্সারে আক্রান্ত হয়ে  জিম্বাবুয়ের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার হিথ স্ট্রিক মারা গেছেন। তবে এর কয়েক ঘণ্টা পর সেই হেনরিই আবার আরেক টুইটে জানান স্ট্রিক বেঁচে আছেন।

পরের টুইটে হেনরি জানান জানান, হিথ স্ট্রিক বেঁচে আছেন। তার সঙ্গে কথাও হয়েছে। টুইটারে একটি চ্যাটের স্ক্রিনশট দিয়ে তিনি লিখেছেন, ‘আমি নিশ্চিতভাবে জানাতে চাই যে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। আমি নিজেই ওর মুখ থেকে শুনেছি যে ও এখনও জীবিত। থার্ড আম্পায়ার আবার ওকে ফিরিয়ে এনেছে। ও বেঁচে রয়েছে।

জিম্বাবুয়ের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন হিথ স্ট্রিক। তিনি ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ের অধিনায়ক ছিলেন। তিনি ২০১৪ সালে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পান। 

২০১৬ সাল পর্যন্ত তিনি রুবেল-মুস্তাফিজ-তাসকিনদের বোলিং কোচের দায়িত্ব পালন করেন। টাইগারদের দায়িত্ব ছেড়ে পরে ব্যাঙ্গালুরের জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হন তিনি।

একাত্তর/পিএজে
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর