টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার, অজিদের কাছে আবারও হারলো প্রোটিয়ারা

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে ১২৩ রানে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। টানা দুই জয়ে সিরিজে ২-০'তে এগিয়ে গেলো অজিরা।

টসে হেরে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের ওপর চলতে থাকে অজি ব্যাটারদের তাণ্ডব। মাত্র ৪০ ওভারেই তারা স্কোরবোর্ডে জমা করে তিনশো রান। ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে ১০৬ রান। সর্বোচ্চ ১২৪ রান আসে লাবুশানের ব্যাটে।এ দুজনের জোড়া সেঞ্চুরিতে ৩৯২ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া।

লক্ষ্য তাড়া করতে নেমে অজি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২৬৯ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস।

এ ম্যাচে ডেভিড ওয়ার্নার পেলেন ওয়ানডে ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি ওয়ার্নারের পঞ্চম সেঞ্চুরি। এই সংস্করণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ৫টি সেঞ্চুরির রেকর্ড ছিলো শুধু আছে শচীন টেন্ডুলকারের দখলে।