আর মাত্র দুই ম্যাচের বাধা টপকালেই নতুন ইতিহাস গড়বে ইংল্যান্ড। ঘরের মাঠ ওয়েম্বলিতে প্রথম বার ইউরো কাপ জেতার হাতছানি তাদের সামনে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ডেনমার্ক। তবে ২০১৮ সালের বিশ্বকাপের সেই সেমির তিক্ত অভিজ্ঞতা ভুলতে চায় ইংলিশরা। সেইবার শেষ পর্যন্ত সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে ১-৩ গোলে হেরে বিদায় নেওয়া সাউথগেটরা এ বার ইউরোতেও ঠিক একই জায়গায় দাঁড়িয়ে। তাই তাদের প্রার্থনা ২০১৮ সালের পুনরাবৃত্তি যেন না ঘটে।
কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করা কেন সতীর্থদের বলেছেন, আমরা জানি, ডেনমার্ক কতটা ভালো দল। তারা যে দুর্দান্ত একটা দল, এই ইউরো কাপে তার প্রমাণ মিলেছে। ক্রিশ্চিয়ান এরিকসেনের ঘটনার পর থেকে ডেনমার্ক আরও সঙ্গবদ্ধ। তবে আমাদেরও সুযোগ হারালে চলবে না। কারণ এমন সুযোগ কিন্তু জীবনে বারবার আসবে না।
চিন্তা রয়েছে প্রশিক্ষক গ্যারেথ সাউথগেটের। তবে সেই চিন্তায় তিনি খুশি হচ্ছেন। কারণ তার দলের শক্তিশালী রিজার্ভ বেঞ্চ। প্রথম দল এতটাই ভালো খেলছে যে, রিজার্ভ বেঞ্চকে ব্যবহার করার প্রয়োজনই হয়নি।
আরও পড়ুন: ট্রাম্পের নতুন সোস্যাল মিডিয়া উদ্বোধনের দিনই হ্যাক
তিনি বলেছেন, রিজার্ভ বেঞ্চে যে সব ফুটবলার আছে, তাদের নিয়ে বেশি চিন্তা করছি। কারণ যোগ্যতা থাকার পরেও তারা সুযোগ পাচ্ছে না। আসলে সবাইকে খুশি রাখা খুবই কঠিন কাজ। কিন্তু সবাই দলের স্বার্থে ত্যাগ করতে রাজি হয়েছে। তারা সবাই আমাদের দলের অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা যে সাফল্য পাচ্ছি, এর সব কিছুরই অংশ ওরা।
এদিকে ‘থ্রি লায়ন্স’রা মাঠে ভালো খেললেও এই কারণে এক পক্ষ কিন্তু সাউথগেটের সমালোচনাও করছেন। তাদের দাবি জেসন মাউন্ট, ফিল ফডেন, জ্যাক গ্রেলিশ, মার্কাস রাশফোর্ড, জাডন স্যাঞ্চোর মতো ফুটবলারদের পর্যাপ্ত সুযোগ না দেওয়া সঠিক নয়।
একাত্তর/এসি