ট্রাম্পের নতুন সোস্যাল মিডিয়া উদ্বোধনের দিনই হ্যাক

আপডেট : ০৬ জুলাই ২০২১, ১১:১৬ এএম

জিইটিটিআর নামে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম খুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জেসন মিলার। উদ্বোধনের পরেই ওই সামাজিক যোগাযোগমাধ্যমটি হ্যাক করা হয়েছে। মিলার জানিয়েছেন, এরই মধ্যে পাঁচ লাখের বেশি মানুষ ওই সামাজিক যোগাযোগমাধ্যমে নিবন্ধন করেছেন। 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জিইটিটিআর নামের সামাজিক যোগাযোগমাধ্যমটি টুইটারের মতো। এটি গুগল প্লে ও অ্যাপলের অ্যাপ স্টোরেও পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমটির বিজ্ঞাপনে বলা হয়েছে, সারা বিশ্বের মানুষের জন্য এটি একটি নিরপেক্ষ সামাজিক নেটওয়ার্ক।

এক বিবৃতিতে মিলার বলেন, কয়েক মিনিটের মধ্যেই সমস্যাটির সমাধান করা হয়েছে। অনুপ্রবেশকারীরা ঢুকে কয়েকজন ব্যবহারকারীর নাম পরিবর্তন করে দিয়েছিল।

আরও পড়ুন: ভারতে দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নিচে, উদ্বেগ বাড়াচ্ছে কেরালা

এদিকে গত রোববার ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন জানিয়েছিলেন, টুইটারের জনপ্রিয়তা কমাতে আসছে জিইটিটিআর।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনার পর ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে ট্রাম্পকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিলার জানিয়েছিলেন, ট্রাম্প খুব শিগগির এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হবেন, তবে কিছু শর্তের পরিপ্রেক্ষিতে।

একাত্তর/এসি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর