চ্যাম্পিয়ন ইন্ডিয়ার পকেটে ২১ কোটি টাকা, অন্যরা কত?

বিরাট কোহলির চতুরতা আর রোহিত শর্মার দুর্দান্ত অধিনায়কত্বে বিশ্ব আসরে ১১ বছরের শিরোপা খরা দূর করলো টিম ইন্ডিয়া। তারকা ভরপুর এই দলটি ৫০ ওভারের বিশ্বকাপ আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারলেও এবার আর ভুল করেনি। ট-টোয়েন্টি বিশ্বকাপের তীব্র লড়াইয়ের ফাইনালে ইন্ডিয়া সাত রানে সাউথ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই আসরের শিরোপা ঘরে তুলেছে।

শনিবার বার্বাডোসের কেনসিংটন ওভালে টস জিতে অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেটে ১৭৬ রান তোলে। জবাবে দক্ষিণ আফ্রিকা আট উইকেটে ১৬৯ রানেই আটকে যায়। একটা পর্যায়ে ফাইনালটি ইন্ডিয়া থেকে দূরে সরে গেলেও হার্দিক পাণ্ডিয়া সাউথ আফ্রিকার মারমুখী ক্লাসেনকে ফিরিয়ে দিয়ে দুর্দান্তভাবে ফাইনালে ফিরে আসে টিম ইন্ডিয়া।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে টিম ইন্ডিয়া পকেটে পুরেছে প্রায় ২১ কোটি টাকার প্রাইজমানি। আর রানার আপ সাউথ আফ্রিকার পকেটে গেছে পায় ১১ কোটি টাকা। অন্যদিকে, আসরের সেমিফাইনালে খেলা ইংল্যান্ড এবং আফগানিস্তান পেয়েছে প্রায় সাত কোটি টাকা করে।

এদিকে, গত বছর ভারতের বিশ্বকাপ ফাইনালের হারের দিন মাঠে ছিলেন তৃতীয় মেয়াদে ভারতের ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হারের পর বুকে টেনে নিয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকতে পারেননি মোদী। কিন্তু জয়ের পর ফোন করলেন রোহিত, বিরাটদের। জানালেন ১৪০ কোটি ভারতীয় তাদের নিয়ে গর্বিত।

মোদী তাঁর এক্সে রোহিত, বিরাট এবং দ্রাবিড়ের সঙ্গে ফোনে কথা বলার মুহূর্তের ছবিও পোস্ট করেন। রোহিত এবং বিরাট টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। রোহিত ছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব এবং যশপ্রীত বুমরাকে। রোহিতকে মোদী বলেন, তোমার আগ্রাসী ব্যাটিং এবং অধিনায়কত্ব ভারতীয় দলকে নতুন দিক খুলে দিয়েছে। তোমার টি-টোয়েন্টি ক্যারিয়ার সকলের মনে থাকবে। তোমার সঙ্গে কথা বলে ভাল লাগছে।