২০২৭ বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, খেলা হবে তিন দেশে

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম

১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যৌথভাবে এই আসরের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক জমকালো অনুষ্ঠানে বিশ্বকাপের ১২টি ভেন্যুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

Men's Cricket World Cup 2027 venues and brand revealed | ICC Cricket World  Cup, 2027 | ICC

ঘোষিত ভেন্যু অনুযায়ী, বিশ্বকাপের ৫৪ ম্যাচের বেশির ভাগ খেলাই হবে দক্ষিণ আফ্রিকার আটটি শহরে। সেগুলো হল- জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবেখা, কুগোম্পো সিটি, কেপ টাউন, পার্ল এবং ব্লুয়েমফন্টেইন।

এছাড়া জিম্বাবুয়ের তিনটি ভেন্যুর মধ্যে আছে হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব ও ভিক্টোরিয়া ফলসের মোসি-ওয়া-তুনিয়া এবং নামিবিয়ার একমাত্র ভেন্যু হিসেবে রাখা হয়েছে রাজধানী উইন্ডকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড।

জিম্বাবুয়েতে সাত থেকে দশটি এবং নামিবিয়ায় অন্তত তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফাইনাল অনুষ্ঠিত হবে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স বা কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে।

2027 ICC Men's Cricket World Cup venues announced

বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচগুলো হবে বেনোনি ও পচেফস্ট্রুমে। এই দুই ভেন্যুর সাথে নামিবিয়াতে আগামী বছরের শুরুতে বিশ্বকাপের বাছাইপর্ব হবে। দক্ষিণ আফ্রিকায় বাছাই পর্বের কোনো ম্যাচ হবে না। কারণ ঐ সময় দক্ষিণ আফ্রিকার মূল ভেন্যুগুলোত এসএ টোয়েন্টি টুর্নামেন্টে খেলা থাকবে।

এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক হয়েছে নামিবিয়া।

ভেন্যুর পাশাপাশি বিশ্বকাপের ব্র্যান্ড ও থিমও উন্মোচন করেছে আইসিসি। বিশ্বকাপের ব্র্যান্ড ঠিক করা হয়েছে, ‘মেইক দা সার্কল বিগার’ এবং থিম থাকবে ‘থ্রি নেশন্স, ওয়ার্ন হার্টবিট।’

ভেন্যু ঘোষণা অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, মাখায়া এনটিনি, হাশিম আমলা, টেম্বা বাভুমা, কাগিসো রাবাদা, জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা এবং নামিবিয়ার রুডলফ ইয়ানেস ভ্যান ভারেন উপস্থিত ছিলেন।

চূড়ান্ত না হলেও, আগামী বছরের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বরের মধ্যে বিশ্বকাপ আয়োজন করতে পারে আয়োজকরা।

আরবিএস
ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ভারতের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। 
২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাঝপথে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আর এগোতে পারেনি টাইগাররা।
হারারের প্রাণবন্ত উইকেটে পেসার নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে সিরিজের প্রথম ইনিংসে বাংলাদেশ দলের দাপট দেখলো ক্রিকেটপ্রেমীরা। নাহিদ রানার ক্যারিয়ারসেরা ছয় উইকেটের ওপর ভর করে স্বাগতিক জিম্বাবুয়েকে...
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টপ অর্ডারের ব্যর্থতার পরও মিডল অর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ে সফরকারী অস্ট্রেলিয়ার সামনে ২৭৪ রানের একটি চ্যালেঞ্জিং ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর দাঁড় করিয়েছে...
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আড়াই মাসে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।
নাগরিকদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ই-অ্যাপোস্টিল (ই-অ্যাপোস্টিল) ব্যবস্থা আরও...
সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ভারতের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর