আহমেদাবাদে দ্বিতীয়বার শিরোপার খোঁজে ব্যাঙ্গালুরু ও গুজরাট

আইপিএল মেগা ফাইনাল

আপডেট : ৩১ মে ২০২৬, ০৪:৩৭ পিএম

মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ঘরের মাঠের ফেভারিট গুজরাট টাইটান্স। একদিকে আরসিবির সামনে টানা দ্বিতীয়বার ট্রফি উঁচিয়ে ধরার হাতছানি, অন্যদিকে মাত্র পাঁচ বছরে চতুর্থ প্লে-অফ আর তৃতীয় ফাইনাল খেলে দ্বিতীয় আইপিএল খেতাব ঘরে তোলার সুবর্ণ সুযোগ শুভমন গিলের গুজরাটের সামনে।

অবশ্য ফাইনালের মহারণে নামার আগে মাঠের বাইরের এক ঝটিকা ঝড়ে কিছুটা ব্যাকফুটে গুজরাট শিবির। চণ্ডীগড়ে বজ্রবিদ্যুতসহ প্রবল ঝোড়ো বৃষ্টির কারণে আহমেদাবাদের বিমান উড়তে বেশ দেরি হয়। ফলে নিজেদের ঘরের মাঠে ফাইনাল খেলার রোমাঞ্চ থাকলেও, ম্যাচের আগে ২৪ ঘণ্টাও সময় পাচ্ছে না টাইটান্সরা। এক সময় নিয়ম ছিল আগের বছরের চ্যাম্পিয়নদের মাঠে ফাইনাল হবে, সেই হিসেবে আরসিবি নিজেদের ঘরের মাঠ চিন্নাস্বামীতে খেলার সুবিধা পেতে পারত। কিন্তু নিয়মের গেরোয় সেই ‘টেক্কা’ এখন গুজরাটের পকেটে, যারা ঘরের মাঠের চেনা গ্যালারির সামনে ট্রফি জিততে মরিয়া।


পরিসংখ্যান অবশ্য আহমেদাবাদে গুজরাটকেই এগিয়ে রাখছে। লিগ পর্বের ম্যাচে এই মাঠেই আরসিবিকে মাত্র ১৫৫ রানে গুটিয়ে দিয়েছিল তারা। তা ছাড়া চলতি মরশুমে ঘরের মাঠের বাইরে ৭টি ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জিতেছে বেঙ্গালুরু। তবে এই সব পুরোনো খতিয়ানকে উড়িয়ে দিতে পারে আরসিবির বিধ্বংসী ব্যাটিং লাইনআপ। মাত্র কয়েক দিন আগেই ধর্মশালায় প্লে-অফের ইতিহাসের সর্বোচ্চ স্কোর খাড়া করেছিল আরসিবির টপ-অর্ডার। টানা আটটি আইপিএল ধরে ‘কোয়ালিফায়ার এক’ জেতা দলই চ্যাম্পিয়ন হয়ে আসছে, যা এবার কোয়ালিফায়ার এক জিতে আসা আরসিবির আত্মবিশ্বাস বহু গুণ বাড়িয়ে দিয়েছে।


অন্যদিকে, গুজরাটের শক্তির মূল ভিত্তি হলো কাগিসো রাবাদা এবং মোহাম্মদ সিরাজের আগুনে বোলিং, যারা পাওয়ারপ্লে-তে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিতে ওস্তাদ। চলতি মৌসুমে গুজরাটের স্ট্রাইক রেট ১৬, যা সব দলের চেয়ে সেরা। আর ঘরের মাঠে খেললে তা আরও মারাত্মক (১৩.৫) হয়ে ওঠে। তবে কোয়ালিফায়ার একে শুভমন গিল এবং সাই সুদর্শনের ওপেনিং জুটি ফ্লপ করতেই যেভাবে গুজরাট ম্যাচটি হেরেছিল, তা তাদের মিডল অর্ডারের দুর্বলতা আবারও প্রকাশ করে দিয়েছে। আজ এই দুই ওপেনার যদি পাওয়ারপ্লে পার করে দিতে পারেন, তবে কোহলিদের কপালে দুঃখ আছে। কারণ গিল ও সুদর্শন জুটি আর মাত্র ৫৪ রান করলেই আইপিএলের ইতিহাসে এক মৌসুমে জুটি হিসেবে সর্বোচ্চ রানের বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের (২০১৬ সালের ৯৩৯ রান) ঐতিহাসিক রেকর্ড ভেঙে দেবেন।


রাত আটটার ম্যাচে স্পটলাইটে থাকবেন আরসিবির ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার ও হার্ডহিটার টিম ডেভিড। জেসন হোল্ডার এবার গুজরাটের জার্সিতে ১৭টি উইকেট নিয়ে বোলিং লাইনে দারুণ ভারসাম্য এনেছেন। অন্যদিকে আরসিবির ফিনিশার টিম ডেভিড সাম্প্রতিক ম্যাচে রান না পেলেও, এক ওভারে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। আরসিবির টিম নিউজে জানা গেছে, ফিল সল্ট পুরোপুরি ফিট থাকলে ওপেনিংয়ে ফিরবেন, অন্যথায় ভেঙ্কটেশ আইয়ারই কোহলির সঙ্গী হবেন।

পরিসংখ্যানের পাতায় চোখ রাখলে ফাইনালে বেশ কিছু ধুন্ধুমার দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে রাবাদা বনাম বিরাট কোহলির দ্বৈরথ! আইপিএলে রাবাদার বিরুদ্ধে কোহলির স্ট্রাইক রেট ১৫৭ হলেও, রাবাদা তাঁকে ৫ বার আউট করেছেন। অন্যদিকে গিলের বিরুদ্ধে আরসিবির ট্রাম্প কার্ড ভুবনেশ্বর কুমার, যিনি গিলকে ৭৯ বলে ৬ বার আউট করেছেন।


২৬টি উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে রাবাদার (২৮ উইকেট) ঠিক পেছনেই আছেন ভুবি। আরসিবির জন্য সবচেয়ে বড় লাকি চার্ম হতে পারেন পেসার জশ হ্যাজেলউড, যিনি ক্যারিয়ারে এর আগে ৫ টি-টোয়েন্টি ফাইনাল খেলে ৫টিতেই চ্যাম্পিয়ন হয়েছেন! আহমেদাবাদের এই পিচ বরাবরই রান তাড়া করা দলের পক্ষে কথা বলে, এমনকি শেষ ৬ ফাইনালের ৪টিই জিতেছে পরে ব্যাটিং করা দল। এখন দেখার বিষয়, মোদী স্টেডিয়ামে লাখো দর্শকের সামনে ট্রফি ধরে রাখতে পারে আরসিবি, নাকি ঘরের মাঠের রাজপুত্র শুভমন গিল শেষ হাসি হাসেন!

এআরএস
দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
ভারতের জাঁকজমকপূর্ণ টি-টোয়েন্টি আসর- আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী আবারও প্রমাণ করলেন কেন তাকে ভারতীয় ক্রিকেটের পরবর্তী বড় ‘বিজ্ঞাপন’ ভাবা হচ্ছে। গত...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
একটি দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণই কেড়ে নেয় না, বদলে দেয় অসংখ্য মানুষের জীবন। রেখে যায় এমন কিছু ক্ষত, যা হৃদয়ের গভীরে রয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর