মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টির দ্বিতীয় ইনিংসে মাত্র ১১ রানে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৩১ রান। ১৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের স্পিন আক্রমণে বিপাকে পড়েছে টিম অস্ট্রেলিয়া। ১৭ ওভারে ৬ ইউকেট হারিয়ে সফরকারীদের শেষ সংগ্রহ ৯৬।
দ্বিতীয় ইনিংসের প্রথম বলে উইকেট হারিয়ে ধাক্কা সামলে উঠার আগেই দ্বিতীয় উইকেট হারায় অজিরা। মোয়েসেস হেনরিকসকে বোল্ড করে বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দিয়েছেন সাকিব।
হেনরিকসের বিদায়ের পর অস্ট্রেলিয়ার স্কোর ছিল- ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৪ রান।
দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে শেখ মেহেদী হাসানের প্রথম বলে আউট হয়ে যান অ্যালেক্স ক্যারি। দ্বিতীয় ওভারে নাসুম আহমেদের বলে ফিরে গেছেন জশ ফিলিপে। স্টাম্পিং হওয়ার আগে ৫ বলে ১ ছক্কায় করেন ৯ রান করেন জশ। সফরকারীদের স্কোর তখন ২ ওভারে ২ উইকেটে ১১ রান।
এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রথম টি-টোয়েন্টিতে অজি বোলিং লাইনের সামনে দাঁড়াতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। দুই ওপেনার সৌম্য সরকার (৯ বলে ২) ও নাঈম শেখের (২৯ বলে ৩০) আউট ছিল অপ্রত্যাশিত। নুরুল হাসান সোহানও ৪ বলে মাত্র ৩ রানে ফিরে যান। সর্বোচ্চ রান করেন সাকিব আল হাসান, তার সন ৩৩ বলে ৩৬। অন্যদিকে আফিফ হোসেনের ১৬ বলে ২৩ ও শামীম হোসেনের ৩ বলে ৪ রানের উপর ভর করে ১৩১ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
একাত্তর/আরবিএস