কেন বিসিবির দায়িত্ব নিতে রাজি বুলবুল, জানালেন নিজের পরিকল্পনা

প্রস্তাব এসেছে, দেশের জন্য কাজ করতে আমিনুল ইসলাম বুলবুলও রাজি হয়েছেন। বিসিবির দায়িত্ব পেলে ক্রিকেটের প্রতি সবার বিশ্বাস ফেরাতে চান সাবেক কাপ্তান। বড় স্বপ্ন সত্যি করার বীজটা বুনে দিয়ে যেতে চান। কিন্তু সুযোগ এলে সময় পাবেন মাত্র তিন মাস। এত কম সময়ের জন্য কেনো দায়িত্ব নিতে রাজি হলেন আমিনুল ইসলাম। কোন জায়গাটায় থাকবে সর্বোচ্চ অগ্রাধিকার?

ফারুক আউট, বুলবুল ইন….বিগ ব্রেকিং….আমিনুল ইসলামের বিসিবি বস হবার খবর সবার আগে খেলাযোগ জানিয়েছিলো এখন থেকে ১৫ দিন আগে, গত ১৫ মে। এরপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সেই খবর ডালপালা মেলতে থাকে।  

আমিনুল ইসলাম বুলবুল।

বর্তমানে দেশেই আছেন সাবেক কাপ্তান। বোর্ড মিটিং শনিবার। ওই বোর্ড মিটিংয়ের আগেই সব কিছু হবে পরিষ্কার। ঠিক কি পরিস্থিতিতে কিংবা কি কারণে বিসিবি আর ক্রিকেটের কঠিন সময়ে বড় এই দায়িত্বে বসতে রাজি হলেন বাংলাদেশের সাবেক কাপ্তান, প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। 

মুঠোফোনে খেলাযোগের সঙ্গে খোলামেলা আলাপে আমিনুল ইসলাম বুলবুল বলেন, আমাকে বলা হয়েছে। আমি আগ্রহী দেশের জন্য কাজ করতে। তারপরে স্টেপ বাই স্টেপ আমরা এগোবো। প্যারেন্ট বডিকে বলেই সব সিদ্ধান্ত নিচ্ছি। 

যদি সুযোগ আসে সময় পাবেন তিন মাস- খেলাযোগের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দায়িত্বটা আসুক তারপর দেখবো। কিন্তু সব সময় চ্যালেঞ্জ থাকে। ভালো খারাপ বলে কিছু সময় নেই, চ্যালেঞ্জ নিতে হয়। আমার আজকের যে কাজটা আছে সেটাই মন দিয়ে করতে চাই।   

বিসিবির দায়িত্ব নিলে ফাস্ট প্রায়োরিটি কী থাকবে? এ বিষয়ে সাবেক কাপ্তান বলেন, ক্রিকেট এবং ক্রিকেটের প্রতি বিশ্বাস। ক্রিকেট নিয়ে কাজ করা। 

বিসিবির বর্তমান প্রেসিডেন্টের ফারুক আহমেদ।

বুলবুলকে দায়িত্ব নিতে হলে তার একসময়ের টিমমেট ফারুক আহমেদকে দায়িত্ব ছাড়তে হবে। কিন্তু আপাতত পদত্যাগ করার নাকি পরিকল্পনা নেই জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্টের। তবে সেরকম কিছু হলে আমিনুল ইসলাম দায়িত্ব পেতে পারেন তিন মাসের জন্যে। তখন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের কাছ সবাই টি-টোয়েন্টির মেজাজটাই প্রত্যাশা করবেন। দেশের ক্রিকেটের এই দু:সময়ে দ্রুতই সঠিক দিক নির্দেশনার যে বড্ড বেশি দরকার হবে।