চার ওভারে চার উইকেট নিয়ে দারুণ শুরু বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জোরদার শুরু করেছে বাংলাদেশ। চার ওভার যেতে না যেতেই চার উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলে দিয়েছে টাইগাররা। 

বুধবার (১ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস করতে নামেন দুই দলের অধিনায়ক। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। 

বোলিংয়ে নেমে প্রথম ওভারের তৃতীয় বলেই রচিন রবীন্দ্রকে আউট করেন মেহেদি হাসান। এরপর তৃতীয় ওভারের শেষ বলে উইল ইয়াংয়ের উইকেট নেন সাকিব আল হাসান। 

চতুর্থ ওভারে এসে আঘাত হানেন নাসুম আহমেদ। মোহাম্মদ নাঈমের ক্যাচে আউট হন কলিন ডি গ্র্যান্ডহোম। আর ওভারের শেষ বলে নেন টম ব্লান্ডেলের উইকেট। 


বাংলাদেশ একাদশ: নাইম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজু রহমান ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, রচিন রবীন্দ্র, কোল ম্যাককঞ্চি, স্কট কুগেলেইন, ডাগ ব্রেইসওয়েল, এজাজ পাটেল, হামিশ বেনেট ও ব্লেয়ার টিকনার। 


একাত্তর/এসজে