নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম ভেন্যুতে টস জিতে শুরুতে ফিল্ডিং নিয়েছে টাইগাররা।
প্রথমবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন পেসার রিপন মন্ডল। এর আগে এশিয়ান গেমসে দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।
রিপনের সাথে পেস আক্রমণে আছেন তানজিম হাসান ও শরিফুল ইসলাম। এছাড়া স্পিন বিভাগ সামলাবেন শেখ মাহেদি হাসান ও রিশাদ হোসেন। একাদশে ব্যাটার আছেন ছয়জন।
এদিকে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম প্রথম টি-টোয়েন্টিতে আজ মাঠে নামতে পারছেন না। তাকে নিতে বিপাকে পড়েছে দল।
রোববার নেটে ব্যাটিংয়ের সময় ডান পায়ের পাতায় আঘাত পান টম ল্যাথাম। ফলে আজ তার জায়গায় নিক কেলি ১৩তম খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন।
সব মিলিয়ে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে ৪টি ম্যাচ জিতেছে টাইগাররা। ১৫ ম্যাচে জয় আছে কিউইদের। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটকিপার), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার, বেন লিস্টার।