কলকাতার ইডেনে দলের অনুশীলনে সাকিব

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডের অধিনায়ক সাকিব আল হাসানের একের এক এক নাটকীয়তার যেন কোন শেষ নেই। দুই দিন আগেই হুট করে মুম্বাই থেকে ঢাকায় এসে হাজির তিনি। কারণ কি, জানা গেল ব্যাটিং নিয়ে কাজ করতে ছুটে এসেছেন দেশের অভিজ্ঞ কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে।

তিনি সেই কথা গণমাধ্যমের কাছে জানিয়েও ছিলেন। বলেছিলেন, ব্যাটার হিসাবে নিজেকে খুঁজে পেতেই সাকিবের ঢাকা চলে আসা। তিন দিনের মতে অনুশীলন করবেন, এরপর ২৮ তারিখে কলকাতায় উড়ে গিয়ে দলের সাথে যোগ দিবেন। নাহ, সেটা হয়নি। একদিন আগেই বিশ্বকাপে দলে যোগ দিয়েছেন সাকিব।

তিন দিনের ঢাকা সফরকে দুই দিনে কমিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্পে ফিরেছেন সাকিব আল হাসান। সাকিব তার শৈশবের মেন্টর নাজমুল আবেদীন ফাহিমের সাথে নেট সেশন করতে ২৫ অক্টোবর ঢাকায় গিয়েছিলেন। যদিও বাংলাদেশ দলে কোচিং স্টাফের অভাব নেই।

সাকিবকে ছাড়াই ইডেন গার্ডেনে আলোর নিচে অনুশীলন করেছে বাংলাদেশ দল। সাকিব বৃহস্পতিবার রাত ৮.৪৫ মিনিটে টিম হোটেলে পৌঁছালে দলের ম্যানেজার রাবিদ ইমাম তাকে স্বাগত জানান। কোচ চন্ডিকা হাথুরুসিংহে ডিনারে যাওয়ার পথে রিসেপশনে সাকিবের সঙ্গে দেখা করেন।

sakib1

টিম ম্যানেজমেন্টের মতে, সাকিব তাদের জানাননি যে, তিনি কি কারণে দেশে ফিরছেন। দলনেতা খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, সাকিব তাদেরকে বলেছিলেন ‘ব্যক্তিগত কারণে’ মুম্বাই থেকে ঢাকা যাচ্ছেন। তিনি বলেন, এ বিষয়ে আমাদের কোনো ধারণা নেই।

সুজন বলেছেন, তিনি হয়তো ফাহিম ভাইয়ের কাছে গেছেন ভালো ব্যাটিং করতে পারছেন না বলে। কিন্তু আমরা এই বিষয়ে জানতাম না। বুধবার ভ্রমণ এবং বিশ্রামের দিন ছিল। বৃহস্পতিবার ঐচ্ছিক প্রশিক্ষণ। সে কারণেই কোচ তাকে দু’দিনের ছুটি দিয়েছেন। ঢাকায় তার ব্যক্তিগত কিছু বিষয় আছে। এতটুকুই জানি।

বুধবার সকালে সাকিব ঢাকায় পৌঁছে সরাসরি শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের নেটে গিয়ে ফাহিমের সঙ্গে দেখা করেন। সেখানে তিন ঘণ্টা ব্যাটিং করেছেন। এই বিশ্বকাপে সাকিব ব্যাট হাতে লড়াই করেছেন, চার ইনিংসে করেছেন মাত্র ৫৬ রান। আর এখন পর্যন্ত ছয় উইকেট নিয়েছেন তিনি।

sakib2

২৭ অক্টোবর বিকেলে কলকাতায় বাংলাদেশের অনুশীলন সেশন ছিলো। সেখানে সবার সঙ্গে মিলে মিশে অনুশীলন করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। পরের দিন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ। একই মাঠে সাকিবরা পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ৩১ অক্টোবরে।