সিলেটে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সবকটি ইউকেট হারিয়ে ২৮০ রান সংগ্রহ করেছে সফরকারীরা। তার মধ্যে মিডলঅর্ডারে ব্যাট করতে নামা ধনঞ্জয়া ডি সিলফা ও কামিন্দু মেনডিস সেঞ্চুরি তুলে নিয়েছেন।
সকালে টস জিতে লঙ্কানদের ব্যাটের আমন্ত্রণ জানান টাইগার কাপ্তান শান্ত। দিনের শুরুতেই খালেদ আহমেদে বিধ্বস্ত হতে থাকে লঙ্কান ব্যাটিং লাইনআপ। ৫৭ রানেই খোয়া যায় লঙ্কানদের পাঁচ উইকেট।
এরপর মাঝখানে এসে শক্তহাতে হাল ধরেন ধনঞ্জয়া ও কামিন্দু। দুই জনেই তুলে নেন কাঙ্খিত সেঞ্চুরি। মূলk তাদের সেঞ্চুরিতে ভর করেই শ্রীলঙ্কার সংগ্রহ গিয়ে দাঁড়ায় ২৮০। খেলার শুরুর দিকটায় মনে হচ্ছিলো রান হয়তো ১৫০ পেরুবে না। ২৮০ রানের মধ্যে অধিনায়ক হিসেবে ধনঞ্জয়া প্রথম সেঞ্চুরি ১০২ ও কামিন্দুর প্রথম টেস্টে প্রথম হান্ড্রেড হিসেবে ১০২ সহ এই জুটি করেন ২০৪ রান। বাকি আট ব্যাটার মিলে করেন ৬৫ রান, আর অতিরিক্ত থেকে আসে ১১।
বাংলাদেশের বোলারদের মধ্যে খালেদ আহমদ, নাহিদ রানা তিনটি করে এবং শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম একটি করে উইকেট নেন।
শ্রীলঙ্কা অলআউটের পর ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। ইনিংস ওপেন করছেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান।