চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। ম্যাচে ইংলিশ ওপেনার বেন ডাকেটের রেকর্ডগড়া ইনিংসের ওপর ভর করে অজিদের বিপক্ষে ৩৫১ রানের বিশাল সংগ্রহ পেয়েছে ইংলিশরা।
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটিই এখন সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড।
শনিবার (২২ ফেব্রুয়ারি) টস জিতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া।
ম্যাচে ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ১৬৫ রান আসে বেন ডাকেটের ব্যাট থেকে।
চ্যাম্পিয়নস ট্রফিতে এর আগে সর্বোচ্চ দলীয় স্কোর ছিলো ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউজিল্যান্ডের করা ৩৪৭।