গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। সোমবার (২৩ নভেম্বর) দোহায় বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

টুর্নামেন্টে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে দুই দলই। নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ফলে দুই দলেরই সংগ্রহ সমান চার পয়েন্ট। আজকের ম্যাচে জয় পাওয়া দল গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার পাশাপাশি সেমিফাইনালের পথে এগিয়ে থাকবে।

এশিকা কাপ অভিযানের শুরুতে হংকংকে আট উইকেটে হারায় বাংলাদেশ ‘এ’ দল। এরপর আফগানিস্তানের বিপক্ষে এক উইকেটের রোমাঞ্চকর জয় পায় সাইফ হাসানের দল। অন্যদিকে শ্রীলঙ্কা ‘এ’ দল প্রথম ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে হংকংকে ২৪ রানে হারিয়েছে।

এবারের আসরে আটটি দল অংশ নিচ্ছে। দুই গ্রুপে বিভক্ত দলগুলোর মধ্যে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। আর ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।