এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

আগামী বছরের জুনে ঘরের মাঠে বসতে যাচ্ছে এশিয়া কাপের ১৮ তম আসর। এই টুর্নামেন্টের প্রস্তুতি ঝালিয়ে নিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে দেশের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিসিবির এই উদ্যোগে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় পাকিস্তান ও শ্রীলঙ্কার বোর্ড কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি তুলে ধরে বিসিবি। তবে সিরিজটির সময়সূচি নিয়ে শুরুতে খানিকটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যমকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, আগামী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

এদিকে বিসিবির কর্মকর্তারা বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন, নাকভির উল্লেখ করা সময়টি সঠিক নয়। মূলত বিশ্বকাপ নয়, ২০২৭ এশিয়া কাপের ঠিক আগমুহূর্তে সিরিজটি আয়োজন করতে চায় বাংলাদেশ।

আলোচনার সঙ্গে যুক্ত বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘এশিয়া কাপের আগে বাংলাদেশে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব আমরা দিয়েছি এবং দুই দেশই বেশ ইতিবাচক সাড়া দিয়েছে। যেহেতু এটি আমাদের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব এবং দুই দেশই বিষয়টি বিবেচনা করছে, তাই এখনই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া যাচ্ছে না। তারা অংশ নেবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে আমাদের জানাবে।’

সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী এশিয়া কাপ। এর আগে সর্বশেষ ২০১৬ সালে এই টুর্নামেন্টের আয়োজক ছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সংস্করণের সেই আসরে ফাইনালে খেলে রানার্সআপ হয়েছিল স্বাগতিকরা।

একাত্তর/কেএম
এশিয়া কাপ রাইজিং স্টার্সে জয়ের ধারা ধরে রাখার লক্ষ্যে আজ শনিবার (২১ নভেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট...
ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নারী ক্রিকেটারদের ঐতিহাসিক সাফল্য ও অগ্রযাত্রার পেছনের আলো ঝলমলে গল্পের পাশাপাশি বারবার সামনে চলে আসে তাদের মাঠের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নটি। জাতীয় দলের সাবেক অধিনায়ক...
২০৩৪ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি দিয়ে বিশ্বকে চমকে দেয়ার বিশাল স্বপ্ন দেখছিলো সৌদি আরব। তবে আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তাপ আর হুথির ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে আপাতত সেই ফুটবল উৎসবের ঢোল থামিয়ে দিতে বাধ্য...
জেলার মাঠ থেকে শুরু করে জাতীয় দলের ড্রেসিংরুম- দেশের নারী ক্রিকেটের প্রতিটি স্তরে স্তরে ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে চলে আসছে লাগামহীন যৌন হয়রানি। সম্প্রতি অনুসন্ধানী নিউজরুম পোর্টাল ‘দ্য...
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৯০০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ২৮২টি গাড়ি ডাম্পিং এবং ২০৩টি গাড়ি রেকার করা...
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে প্রথম টেস্টের তৃতীয় দিনে দাপুটে ব্যাটিং করেছে ভারত। দিন শেষে সফরকারীদের সংগ্রহ চার উইকেটে ৪৮৬ রান। রানের পাহাড় গড়ার পথে বিরল এক কীর্তি গড়েছে দলটি। ৯৪ বছরের টেস্ট...
বিশ্ববাজারে টানা দরপতনের মুখে পড়েছে স্বর্ণ । একদিকে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর সম্ভাবনা।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি। শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া রেকর্ড ৫১ বস্তা টাকা গণনার সময় এসব স্বর্ণালংকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর