এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান মহারণ, লড়াই গ্রুপসেরার

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

এশিয়া কাপ রাইজিং স্টার্সে আজ মুখোমুখি হচ্ছে ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দল। বাংলাদেশ সময় বিকেল চারটায় কাতারের দোহায় ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দুই দলই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। ফলে গ্রুপ পর্বের এই লড়াইয়ে দুই দলের লক্ষ্য থাকবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি গ্রুপের শীর্ষস্থান নিজেদের দখলে নেওয়া।

ভারত ‘এ’ দল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে রীতিমতো বিধ্বস্ত করেছে। ৩৩২ রান তোলার পর প্রতিপক্ষকে মাত্র ২৬ রানে অলআউট করে ৩০৬ রানের বিশাল জয় তুলে নেয় তারা। ওই ম্যাচে ভারতের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি করেন অধিনায়ক তিলক ভার্মা ও উইকেটরক্ষক ব্যাটার কুমার কুশাগ্রা। তিলক করেন ১০৭ রান, আর কুশাগ্রার ব্যাট থেকে আসে ১১৭ রানের ইনিংস। বল হাতে প্রিন্স যাদব পাঁচটি এবং হর্ষিত রানা চারটি উইকেট শিকার করেন।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছে পাকিস্তান ‘এ’ দল। প্রথমে ব্যাট করে ২৪৫ রানে অলআউট হয় তারা। দলের হয়ে শামিল হোসেন ৬২ ও মাজ সাদাকাত ৫৩ রান করেন। জবাবে আমিরাতের ইনিংস থামে ১৮৪ রানে। পাকিস্তানের হয়ে সুফিয়ান মুকিম ও আলী রাজা তিনটি করে উইকেট নেন।

ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন তিলক ভার্মা। দলে রয়েছেন অভিষেক শর্মা, রিংকু সিং, বৈভব সূর্যবংশী ও রাজত পতিদারের মতো পরিচিত মুখ। অন্যদিকে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন আবদুল সামাদ। শামিল হোসেন, মাজ সাদাকাত, মোহাম্মদ হাসনাইন ও সুফিয়ান মুকিমের ওপর ভরসা রাখবে দলটি।

এবারের আসরে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ রয়েছে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গে একই গ্রুপে আছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। আগামী ২৪ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত খেলবে আমিরাতের বিপক্ষে, আর পাকিস্তানের প্রতিপক্ষ নেপাল। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ নভেম্বর। ২৯ নভেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল।

দুই দলের লড়াইয়ে বাড়তি উত্তেজনা যোগ করছে অতীতের হিসাব-নিকাশও। ২০২৩ সালের ইমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে ভারত ‘এ’ দলকে ১২৮ রানে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান ‘এ’। এবারও শিরোপার অন্যতম দাবিদার দুই দল। আজকের ম্যাচটি তাই শুধু গ্রুপ পর্বের লড়াই নয়, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর শক্তি যাচাইয়েরও বড় মঞ্চ।

একাত্তর/কেএম
এশিয়া কাপ রাইজিং স্টার্সে আফগানিস্তান ‘এ’ দলকে এক উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষ মুহূর্তে পরপর চার ও ছক্কা হাঁকিয়ে দলের জয় এনে...
আগামী বছরের জুনে ঘরের মাঠে বসতে যাচ্ছে এশিয়া কাপের ১৮ তম আসর। এই টুর্নামেন্টের প্রস্তুতি ঝালিয়ে নিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে দেশের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট...
এশিয়া কাপ রাইজিং স্টার্সে জয়ের ধারা ধরে রাখার লক্ষ্যে আজ শনিবার (২১ নভেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট...
২০৩৪ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি দিয়ে বিশ্বকে চমকে দেয়ার বিশাল স্বপ্ন দেখছিলো সৌদি আরব। তবে আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তাপ আর হুথির ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে আপাতত সেই ফুটবল উৎসবের ঢোল থামিয়ে দিতে বাধ্য...
আগামী জানুয়ারি থেকে ২০০ সাবেক খেলোয়াড়কে মাসিক ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ছাড়া চলতি মাস থেকে ৩৭৩ জন ক্রীড়াবিদকে ভাতা দেওয়া শুরু হয়েছে।
দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের শিরোপা জয়ের আনন্দ উদ্‌যাপনের পর সাক্ষাৎকার দিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন আর্জেন্টাইন ফুটবলার লিয়ান্দ্রো প্যারেদেস। কলম্বিয়ার বারাঙ্কিয়ায় প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।
দেশে ইলিশের উৎপাদন বাড়াতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মৎস্য খাতকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর