মরুর বুকে বার্সেলোনাকে গোলবন্যায় ভাসিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতে নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদ। কিং সাউদ ইউনিভার্সিটিতে ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিকে কাতালানদের ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্ল্যাঙ্কোরা।
ম্যাচের ১০ মিনিটেই জোড়া গোল করে বার্সাকে চাপে ফেলে দেয় ভিনিসিয়াস জুনিয়র। তারপরেই জমে ওঠে ম্যাচ। ৩৩ মিনিটে রিয়ালের শক্তিশালী রক্ষণকে ফাঁকি দিয়ে রবার্ট লেভানডস্কির গোলে সমতায় ফেরে বার্সা।
তবে ফার্স্টহাফ শেষ হওয়ার আগেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন ভিনিসিয়াস। ৩-১ ব্যবধানে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। ৬৪ মিনিটে রদ্রিগো গোলে জয় আরও নাগালে নিয়ে আসে রিয়াল।
রিয়ালের ৪-১ গোলের ব্যবধান আর কমাতে পারেনি বার্সা। এর সাত মিনিট পর আরাজাও লালকার্ড দেখলে তো আরও দুর্বল হয়ে যায় জাভির শিষ্যরা। ফলে বড় ব্যবধানে জিতেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জিতে শিরোপা ঘরে তোলে রিয়াল।