মেসি-রোনালদোর সাথে তুলনা চান না ইয়ামাল!

আপডেট : ২৩ মে ২০২৬, ১০:০০ এএম

মাত্র ১৮ বছর বয়সেই ফুটবল দুনিয়া কাঁপানো লামিন ইয়ামালকে নিয়ে উন্মাদনার শেষ নেই। বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের এই বিস্ময় বালককে ইতিমধ্যেই লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে কিংবা নেইমারের মতো মহাতারকাদের পাশে বসাতে শুরু করেছেন ফুটবল বিশ্লেষকরা।

তবে ২০২৬ ফিফা বিশ্বকাপ দরজায় কড়া নাড়তেই নিজেকে কিংবদন্তিদের চেয়ে আলাদা লাইনে দাঁড় করালেন বার্সার এই তরুণ তুর্কি। সস্তা তুলনা এড়িয়ে নিজের লক্ষ্যটা একদম জলজ্যান্ত পরিষ্কার করে দিয়েছেন তিনি।


খুদে বয়স হলে কী হবে, মাঠের ভেতর ইয়ামালের জাদুকরী পারফরম্যান্স আর প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা তাকে নিয়ে আকাশচুম্বী প্রত্যাশা তৈরি করেছে। অনেকেই তাকে মেসি-রোনালদোর দীর্ঘ দুই দশকের রাজত্বের যোগ্য উত্তরসূরি ভাবছেন। কিন্তু ইয়ামাল এখনই প্রসংশায় ভেসে যেতে রাজি নন, পা দুটি রাখছেন মাটিতেই।

ফিফাকে দেয়া এক সাক্ষাৎকারে এই স্প্যানিশ তারকা বলেন, আমার লক্ষ্য লোকে আমাকে তাদের সাথে তুলনা করুক তা নয়; বরং তাদের নামের পাশাপাশি যেন আমার নামটাও উচ্চারিত হয়। এমনভাবে নিজেকে তৈরি করতে চাই যাতে ভবিষ্যতে যখন কাউকে সেরা খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন করা হবে, তখন যেন এই নামগুলোর সাথে আমার নামটাও চলে আসে।

অন্য কারও ছায়ায় না থেকে নিজের একটি নিজস্ব সাম্রাজ্য গড়ে তোলার বার্তা দিয়ে লামিন আরও যোগ করেন, আমি মনে করি এটাই আসল চাবিকাঠি। আপনি যদি অন্য কারও সাথে নিজেকে তুলনা করার নেশায় মগ্ন হয়ে যান, তবে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি করবেন। আমি নিজের পথ নিজে তৈরি করতে চাই, খেলাটা উপভোগ করতে চাই এবং মানুষের মুখে হাসি ফোটাতে চাই। আর যখন আমি বুট জোড়া তুলে রাখব, তখনও যেন মানুষ আমার খেলা মনে রাখে।


বর্তমানে এই তরুণ উইঙ্গারকে নিয়ে মাঠের বাইরে চলছে এক অন্যরকম শ্বাসরুদ্ধকর লড়াই। গত ২২ এপ্রিল সেল্টা ভিগোর বিপক্ষে পেনাল্টি নেওয়ার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন তিনি। সেই চোটের কারণে বার্সেলোনার হয়ে মরশুমের বাকি ম্যাচগুলোতে আর মাঠে নামা হয়নি তাঁর। এমনকি বিশ্বকাপের আগে ইরাক ও পেরুর বিপক্ষে স্পেনের প্রীতি ম্যাচগুলোতেও তিনি দর্শক হয়ে থাকছেন। চিকিৎসকদের দেয়া ৬ থেকে ৮ সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া পুরোপুরি মানতে গেলে বিশ্বকাপের প্রথম দুটি গ্রুপ ম্যাচও (সৌদি আরব ও কেপ ভার্দে) মিস করতে পারেন এই ফরোয়ার্ড।

লুইস দে লা ফুয়েন্তের অধীনে এবারের বিশ্বকাপে এইচ-গ্রুপে লড়বে স্পেন, যেখানে তাদের সঙ্গী উরুগুয়ে, সৌদি আরব এবং কেপ ভার্দে। ১৮ জুন কেপ ভার্দের বিপক্ষে স্পেনের বিশ্বকাপ মিশন শুরু হবে। এরপর ২৩ জুন সৌদি এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ জুন উরুগুয়ের মুখোমুখি হবে 'লা রোজা'রা। ধারণা করা হচ্ছে, উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই আবার মাঠে রূপকথার প্রত্যাবর্তন ঘটতে পারে লামিন ইয়ামালের।


চোটের মেঘ কেটে বিশ্বকাপে নিজের সেরাটা দিতে উন্মুখ হয়ে আছেন ইয়ামাল। স্পেনের জার্সিতে ফাইনাল খেলার স্বপ্ন বুনে তিনি বলেন, রেফারি শেষ বাঁশি বাজাবেন আর আমরা জিতে যাব, এর চেয়ে আদর্শ দৃশ্য আর হতে পারে না। কত গোলে জিতব জানি না, কিন্তু আমরাই চ্যাম্পিয়ন হব। তারপর ট্রফি নিয়ে স্পেনে ফিরে সমর্থকদের সাথে উল্লাস করা, ওটা হবে সত্যিই স্পেশাল।

২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর, স্পেনের ঘরে দ্বিতীয় ট্রফি এনে দিতে ১৮ বছর বয়সী এই জাদুকরের ওপর যে পুরো দেশ ভরসা করে আছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

এআরএস
শনিবার রাতে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ এস্পানিওলকে ২-১ গোলে হারিয়ে লিগ শুরু করার পরদিন রিয়ালকে কড়া বার্তা দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা! লা লিগায় নিজেদের উদ্বোধনী ম্যাচে এলচেকে ৫-০ গোলের...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বড় পটপরিবর্তন ঘটিয়ে ম্যানচেস্টার সিটির জয়ের মূল কারিগর ও ২০২৪ ব্যালন ডি'অর বিজয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে ছিনিয়ে নিল বার্সেলোনা! ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,...
বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনকে বিশ্বমুকুট এনে দেওয়া মহানায়ক ফেরান তোরেসকে এবার ছিনিয়ে নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বার্সেলোনা থেকে ২৬ বছর বয়সী এই...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর