শারদীয় দুর্গোৎসবের আনন্দ দ্বিগুণ করতে দেশের শীর্ষ হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি নিয়ে এসেছে বিশেষ পূজা ক্যাম্পেইন- ‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’। এই উৎসবমুখর মৌসুমে প্রযুক্তিকে সবার হাতের নাগালে নিয়ে আসতে ও কেনাকাটাকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে নির্ধারিত শাওমি স্মার্টফোনে বাড়তি কোনো সুদের চাপ ছাড়াই সম্পূর্ণ কার্ডবিহীন কিস্তি সুবিধা এবং আকর্ষণীয় উপহার অফার করছে গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ডটি।
পূজার উদ্দীপনাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাজারজাত করা হয়েছে নোট সিরিজের নতুন চমক ‘রেডমি নোট ১৭ ফাইভজি’। শক্তিশালী স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ চিপসেট, কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রটেকশনসহ ৬.৯৯ ইঞ্চির সুবিশাল অ্যামোলেড ডিসপ্লে, সুবিশাল ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াটের টার্বো চার্জিং সুবিধার স্মার্টফোনটি স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে। ডিভাইসটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছে ৪২,৯৯৯ টাকা।
ক্রেতাদের জন্য রয়েছে দুর্দান্ত পেমেন্ট অফার। রেডমি নোট ১৭ ফাইভজি স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে মাত্র ৭৫% ডাউনপেমেন্ট করে বাকি ২৫% টাকা কোনো অতিরিক্ত খরচ বা সুদ ছাড়াই কিস্তিতে পরিশোধের সুযোগ থাকছে। একই সাথে এই ফোনটি কিনলে একটি ‘রেডমি বাডস ৬ প্লে’ সম্পূর্ণ ফ্রি পাওয়া যাবে। এছাড়া রেডমি নোট ১৭ (৮ জিবি + ২৫৬ জিবি), রেডমি নোট ১৭ (৬ জিবি + ১২৮ জিবি) এবং বাজেট ফোন রেডমি এ৭ (৩ জিবি + ৬৪ জিবি) মডেলগুলো কেনার ক্ষেত্রেও ৭৫% ডাউনপেমেন্ট দিয়ে বাকি ২৫% অর্থ কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ৩ থেকে ৪ মাসের কিস্তিতে পরিশোধ করা যাবে।
ক্যাম্পেইনে শাওমির রেডমি নোট ১৭ প্রো সিরিজ কিনলে কার্ডলেস ইএমআইয়ের পাশাপাশি মিলবে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত নগদ ক্যাশব্যাক সুবিধা। বোনাস হিসেবে থাকছে রেডমি হেডফোন নিও, রেডমি বাডস ৮ লাইট এবং ব্যাকপ্যাক বান্ডেল (ট্রাভেল ব্যাগ + থার্মাল ফ্লাস্ক)। অন্যদিকে শাওমি ১৭টি ও রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি মডেল কেনাকাটায় মিলবে ফ্রি ‘রেডমি বাডস ৬ প্লে’।
উদ্যোগটি সম্পর্কে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, উদ্ভাবনী প্রযুক্তি ও স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা সবার জন্য সহজলভ্য করাই শাওমির মূল লক্ষ্য। পূজার এই বিশেষ ক্যাম্পেইনে অতিরিক্ত খরচ ছাড়া কার্ডলেস ইএমআই এবং ক্যাশব্যাক অফারের মাধ্যমে উৎসবের কেনাকাটাকে সাধারণ মানুষের জন্য আরও আনন্দময় ও সাশ্রয়ী করাই তাঁদের মূল উদ্দেশ্য।