সেপ্টেম্বরেই বাজারে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৩:১১ পিএম

স্মার্টফোন চার্জের দুশ্চিন্তাকে চিরতরে বিদায় জানাতে এবং প্রযুক্তির দুনিয়ায় নতুন এক তুলকালাম কাণ্ড ঘটাতে অবশেষে বাংলাদেশে পা রাখছে বহু প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ। সেপ্টেম্বরের শুরুতেই শাওমি তাদের তিন-তিনটি পাওয়ার-প্যাকড স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে।

আধুনিক ডিজাইন, দুর্দান্ত পারফরম্যান্স আর পাহাড়সম ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসা এই তিনটি মডেল হলো- রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি, রেডমি নোট ১৭ প্রো ৫জি এবং রেডমি নোট ১৭।

এই সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ এর অবিশ্বাস্য ব্যাটারি ক্যাপাসিটি। রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি-তে রয়েছে এক দানবীয় ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি এবং ১০০ ওয়াটের রকেট গতির হাইপার চার্জার। ফলে টানা গেম খেলা, সারাদিন কনটেন্ট তৈরি বা মুভি দেখার পর ব্যাটারি শেষ হওয়া নিয়ে ভাবতে হবে না এক মুহূর্তও! সিরিজের অন্য দুটি মডেলেও ব্যাটারির ক্ষমতায় কোনো ছাড় দেওয়া হয়নি-

  • রেডমি নোট ১৭ প্রো ৫জি: রয়েছে ৮,৩৪০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি ও ৬৭ ওয়াট হাইপার চার্জার।
  • রেডমি নোট ১৭: রয়েছে ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

ভিজ্যুয়াল অভিজ্ঞতায় প্রিমিয়াম ফিল দিতে প্রো ম্যাক্স ৫জি এবং প্রো ৫জি মডেলে যুক্ত করা হয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে ক্রিস্টালরেজ অ্যামোলেড ডিসপ্লে। অন্যদিকে সাধারণ রেডমি নোট ১৭-এ দেওয়া হয়েছে আরও বড় ৬.৯৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস আই-কেয়ার অ্যামোলেড ডিসপ্লে, যা চোখের ক্ষতি না করেই দীর্ঘক্ষণ কনটেন্ট উপভোগের নিশ্চয়তা দেয়। সাথে দ্রুত ও নিরাপদ আনলকিংয়ের জন্য তিনটি ফোনেই স্ক্রিনের ভেতরেই থাকছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

গেমিং এবং প্রসেসিং গতিতে বিপ্লব ঘটাতে শাওমি এতে ব্যবহার করেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর-

  • প্রো ম্যাক্স ৫জি: এতে থাকছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৫ চিপসেট।
  • প্রো ৫জি: চালিত হবে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৪ প্রসেসরে।
  • রেডমি নোট ১৭: এতে থাকছে স্ন্যাপড্রাগন ৬এস ৪জি জেন ২ প্রসেসর।

স্মার্টফোনের স্থায়িত্ব বা ডিউরেবিলিটির দিক থেকেও এই সিরিজ এক নতুন স্ট্যান্ডার্ড তৈরি করেছে। প্রো ম্যাক্স এবং প্রো ৫জি ফোনে ব্যবহার করা হয়েছে ‘কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২’, যা ৩ মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও গ্লাস অক্ষত রাখতে সক্ষম। ধুলা ও পানি প্রতিরোধে এতে রয়েছে সেরা মানের প্রতিরক্ষা। অন্য দিকে রেডমি নোট ১৭ মডেলে রয়েছে ‘কর্নিং গরিলা গ্লাস ৭আই’ এবং ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স সুবিধা।

ফটোগ্রাফি লাভারদের জন্য তিনটি ফোনেই থাকছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অত্যাধুনিক ইমেজ প্রসেসিং প্রযুক্তি। ফলে কম আলোতেও নিখুঁত, প্রাণবন্ত ও প্রফেশনাল মানের ছবি ও ভিডিও ক্যাপচার করা যাবে অনায়াসেই। স্মার্টফোনপ্রেমীদের অপেক্ষার প্রহর গুনে চূড়ান্ত উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে শাওমি। দুর্দান্ত সব ফিচার আর শক্তির মোড়কে মুড়িয়ে রেডমি নোট ১৭ সিরিজ যে বাংলাদেশি বাজারে ঝড় তুলতে যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না!

একাত্তর/এআরএস
NEIR চালুর পর ‘ক্লোন ফোন' নিয়ে  বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। নেটওয়ার্কে বর্তমানে লাখ লাখ ভুয়া IMEI নম্বর রয়েছে। যেমন- 1111111111111, 0000000000000, 9999999999999 এবং এ ধরনের অনুরূপ প্যাটার্ন। তবে...
দেশে অবিক্রিত/স্থিত মোবাইল ফোনের তথ্য দাখিলের সময় বাড়ালো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগে এই তথ্য দাখিলে সময় ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হলেও তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো...
ছয় মাসের ব্যবধানে দ্বিতীয় দফা বাড়লো মোবাইল ফোনের কলরেট। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে আটটার পর থেকেই কার্যকর হয়ে গেছে নতুন এই কলরেট। এখন গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে সরকার পাবে ৫৬ টাকা ৩০ পয়সা। 
বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোনের বাজার চীনে বিদেশী ফোনের চালান কমেছে ৪৭ শতাংশ। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান টেকজায়ান্ট অ্যাপল। কেননা আইফোন বিক্রির সবচেয়ে বেশি প্রবৃদ্ধি আসে...
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে হিমবাহ ধসের ফলে সৃষ্ট অভূতপূর্ব আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৫০ জনে পৌঁছেছে। রোববারের মধ্যে দুই দেশ মিলিয়ে নিখোঁজ মানুষের সংখ্যা ৩ হাজার অতিক্রম করেছে।...
বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুমের ঘটনার সাথে জড়িত অপরাধী যত বড় ক্ষমতাবানই হোক না কেন তাকে বিচারের মুখোমুখি করা হবে। তিনি আরও বলেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো 'আয়নাঘর' থাকবে না।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর