বিশ্বের প্রথম ট্রাই ফোল্ড স্মার্টফোন আনলো হুয়াওয়ে

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম

আইফোন ১৬ সিরিজের ফোন লঞ্চ করে অ্যাপেল যখন স্মার্টফোনের বাজারে মাত করার স্বপ্নে বিভোর ঠিক তখনই তাদেরকে বড় এক ধাক্কা দিলো প্রতিদ্বন্দ্বী চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। আইফোন ১৬ প্রকাশ্য হতে না হতেই বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন উন্মোচিত করে তাক লাগিয়ে দিয়েছে হুয়াওয়ে। 

চীনের এই প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি ‘দ্য ম্যাট এক্সটি’ সিরিজের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন ৮ সেপ্টেম্বর বাজারে ছাড়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৩০ লাখ সেট বিক্রি করে ফেলেছে। প্রি-অর্ডার শুরু হবার প্রথম ২৪ ঘণ্টাতেই এতো বিপুলসংখ্যক অর্ডার পেয়েছে হুয়াওয়ে। সময়ের সঙ্গে হু হু করে বাড়ছে এই অর্ডার। 

সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, হুয়াওয়ে চীনে তাদের ক্রেতার সংখ্যা ও বাজারে সরব উপস্থিতি দ্রুত বাড়াচ্ছে। কোম্পানিটি সরাসরি অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে। সেপ্টেম্বর মাসের শুরুতে তাদের মাইক্রোব্লগিং প্লাটফর্ম উইবোতে একটি জেড আকৃতির চিত্রসহ ট্রাই-ফোল্ড স্মার্টফোন নিয়ে আসার ঘোষণা দেয়। এরপর থেকেই সবার আগ্রহের কেন্দ্র পরিণত এই মোবাইল ফোনটি। 

প্রযুক্তি সংশ্লিষ্টদের মতে, হুয়াওয়ের ট্রাই-ফোল্ড স্মার্ট উদ্ভাবনী প্রযুক্তি এবং ফিচারে আইফোনকে ১৬ দুর্দান্ত চ্যালেঞ্জ জানাবে। হুয়াওয়ের কনজিউমার বিজনেস গ্রুপের চেয়ারম্যান রিচার্ড ইউ চেংডং উইবোর একটি রি-পোস্টে বলেছেন, হুয়াওয়ের সবচেয়ে এগিয়ে থাকা, উদ্ভাবনী এবং বৈপ্লবিক পণ্য আসছে।

ট্রাই-ফোল্ড স্মার্টফোনের উচ্চ চাহিদা এবং দ্রুততম সময়ে প্রাপ্যতার অভাবের কারণে এরিমধ্যে অনলাইনে বিক্রেতারা সুযোগ নিতে শুরু করেছে। চীনের জিয়ানইউ ও আলিবাবার মতো অনলাইন প্ল্যাটফর্মে নতুন এই ফোনটির জন্য প্রায় দুই হাজার ৮২১ ডলার দাম হাঁকা হচ্ছে। অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকা।

তবে হুয়াওয়ে তাদের নতুন পণ্য সম্পর্কে ঘোষণায় ডিভাইসটি নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে ম্যাট এক্সটি সিরিজের ট্রাই-ফোল্ড স্মার্টফোনের প্রিঅর্ডার ফরম থেকে বোঝা যাচ্ছে, এই সেটটি দুইটি রংয়ে পাওয়া যাবে, কালো এবং লাল। ১৬জিবি র‍্যাম এবং ৫১২জিবি স্টোরেজ থাকবে। 

ম্যাট নামটি হুয়াওয়ের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর জন্য ব্যবহৃত হয়, যার মধ্যে রয়েছে গত বছরের মেট ৬০ প্রো, যা চীনে হুয়াওয়ের পুনরুত্থানে বিশেষ ভূমিকা রাখে। এরপর এপ্রিলে পিউরা ৭০ আসার পর অ্যাপল দেশটিতে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন হয়। উল্লেখ্য, অ্যাপলের বড় বাজারের মধ্যে একটি চীন।

এআরএস
শারদীয় দুর্গোৎসবের আনন্দ দ্বিগুণ করতে দেশের শীর্ষ হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি নিয়ে এসেছে বিশেষ পূজা ক্যাম্পেইন- ‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’। এই উৎসবমুখর মৌসুমে প্রযুক্তিকে সবার হাতের নাগালে নিয়ে...
স্মার্টফোন চার্জের দুশ্চিন্তাকে চিরতরে বিদায় জানাতে এবং প্রযুক্তির দুনিয়ায় নতুন এক তুলকালাম কাণ্ড ঘটাতে অবশেষে বাংলাদেশে পা রাখছে বহু প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ। সেপ্টেম্বরের শুরুতেই শাওমি...
বেইজিংয়ের অলিম্পিক স্পিড স্কেটিং অ্যারেনায় সপ্তাহান্তে আয়োজিত 'বিশ্ব রোবট গেমসে' রূপকথার চেয়েও অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দিল চীনের মুখবিহীন মানবাকৃতির রোবটগুলো! অ্যাথলেটিকস থেকে শুরু করে বক্সিং, ফুটবল...
গতির রাজা উসাইন বোল্টের সেই ঐতিহাসিক রেকর্ডও এবার মানবদেহের গণ্ডি ছাড়িয়ে যন্ত্রের দখলে চলে গেল! চিনের বিখ্যাত স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'অনার'-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি হিউম্যানয়েড রোবট...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর