লঞ্চের কেরানির হামলায় সুপারভাইজারের মৃত্যু

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১১:২৫ এএম

পটুয়াখালী নদীবন্দরে এমভি সুন্দরবন-১৪ লঞ্চের কেরানির হামলায় মৃত্যু হয়েছে ওই লঞ্চের সুপারভাইজারের। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আলহাজ্ব আব্দুর রাজ্জাক পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকায় স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ বসবাস করতেন। তার গ্রামের বাড়ি দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে। 

আটক ব্যক্তিরা হলেন- লঞ্চের কেরানি মশিউর রহমান ও ইন্সপেক্টর মোহাম্মদ ইউনুস। 

প্রত্যক্ষদর্শী ঘাট শ্রমিক মনির হোসেন জানান, আব্দুর রাজ্জাকসহ তারা চারজন স্থানীয় মদিনা মসজিদে আসরের নামাজ পড়ে ঘাটে আসেন।  এর কিছুক্ষণ পর সুন্দরবন-১৪ লঞ্চের কেরানি মশিউর রহমানের সাথে আব্দুর রাজ্জাকের কথা কাটাকাটি হয়। 

বাক-বিতণ্ডার একপর্যায়ে মশিউর রহমান সুপারভাইজার আব্দুর রাজ্জাককে চর-থাপ্পড় ও লাথি মারেন। এতে তিনি ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

আরেক প্রত্যক্ষদর্শী এম ভি জামাল-৫ লঞ্চের পটুয়াখালী কেবিন ইনচার্জ অশোক দাস অভিযোগ করে বলেন, সুন্দরবন-১৪ লঞ্চের ইন্সপেক্টর মো. ইউনুসের ইন্ধনে কেরানি মশিউর রহমান সুপারভাইজার আব্দুর রাজ্জাকের উপর হামলা করেন। 

এরপর মশিউর ও ইউনুস লোহালিয়া খেয়াঘাট দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের আটক করে লঞ্চঘাট নিয়ে আসে এবং পুলিশের কাছে সোপর্দ করে।  

লঞ্চ ঘাটের একাধিক সূত্র জানায়, সুন্দরবন-১৪ লঞ্চের ইন্সপেক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সুপারভাইজার আব্দুর রাজ্জাকের দীর্ঘদিন ধরে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল। এর জের ধরে এই হামলার ঘটনায় আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সোলায়মান সালেহীন জানান, বিকেল সোয়া পাঁচটায় হাসপাতালে আনার আগেই আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়।  ইসিজি পরীক্ষার মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করা হয়। ময়নাতদন্ত করা হলে তার মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হবে। 

আরও পড়ুন: ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চালু

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে পটুয়াখালী হাসপাতালে যায়। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব হবে।  

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই লঞ্চের ইন্সপেক্টর মোহাম্মদ ইউনুস ও কেরানি মশিউর রহমান নামে দুজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/এসজে

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর