মাথায় আঘাত ও রক্তক্ষরণে বেশি মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০৯:৫৭ পিএম

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীত দিকে সিদ্দিক বাজার এলাকায় দুইটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মাথায় আঘাত ও রক্তক্ষরণে বেশি মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা মেডিক্যালের আশপাশে যেসব হাসপাতাল আছে সেগুলোও ব্যবস্থা করে রেখেছি। ডাক্তাররাও ওখানে প্রস্তুত আছেন। এখানে জায়গার অভাব হলে পাশে যে বার্ন ইউনিট আছে, সেখানেও রোগী রাখতে পারবো। সলিমুল্লাহ মেডিক্যালেও রোগী নিয়ে যেতে পারবো।

তিনি আরো বলেন, এই পর্যন্ত ১৬ জন মারা গেছেন। ১১২ জনের মতো আহত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছিল। ভর্তি আছে প্রায় ৬৭ জন। বাকিরা অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন। আমরা হাসপাতালের পূর্ণ প্রস্তুতি রেখেছি। আমাদের এখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে ওয়ার্ডে বা আইসিইউ যেখানে চিকিৎসা দেয়া দরকার সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিস্ফোরণে মৃত্যুর কারণ জানিয়ে জাহিদ মালেক বলেন, অনেকেই মাথায় আঘাত পেয়েছেন এবং রক্তক্ষরণে বেশি মৃত্যু হয়েছে। কিছু লোকের আবার পুড়েও গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাত জন ভর্তি হয়েছেন। ওখানে দুই একজনের ৮০ শতাংশ পড়ে গেছে। তারা আশঙ্কাজনক অবস্থায় আছেন। এছাড়া অনেকেই অনেক ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। সেখান থেকে অনেকে আবার ঢামেকে চলে এসেছেন।

আরও পড়ুন: লোক আটকে থাকতে পারে ভবনে: ফায়ার সার্ভিসের ডিজি

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৪ জন পুরুষ ও ২ জন নারী। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২০ জন।


একাত্তর/আরএ

ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর