সিলেট বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে 

আপডেট : ২০ জুন ২০২৪, ০৪:৪০ পিএম

বন্যার কারণে সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে পেছানো হয়েছে কারিগরি ও মাদ্রাসা বোর্ডের সমমানের পরীক্ষাও। 

মঙ্গলবার একাত্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। 

তিনি বলেছেন, সিলেট অঞ্চলের সিলেট বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ জুলাই থেকে। 

আগামী ৩০ জুন সারাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা এইচএসসি ও সমমানে পরীক্ষা। অন্যান্য বিভাগে এই সূচি অপরিবর্তিত থাকবে বলে জানান তপন কুমার। 

বৃষ্টি ও উজানের ঢলে দ্বিতীয় দফার বন্যায় সিলেট-সুনামগঞ্জে পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। চারদিনেও বাসাবাড়ি থেকে পানি না নামায় মানবেতর দিন কাটছে তাদের।

জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। অনেকে উঠেছেন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। পানিবন্দিদের উদ্ধারে বাড়ি বাড়ি গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ। 

সিলেট বোর্ডে প্রায় এইচএসসি ও সমানের পরীক্ষার্থী রয়েছেন এক লাখ। প্রাকৃতিক দুর্যোগে তাদের কথা চিন্তা করেই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তপন কুমার। 

এদিকে ৯ তারিখ থেকে পরীক্ষা শুরু পর আগের নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা হবে। অর্থাৎ আগের সূচিতে ৯ জুলাই থেকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলো অনুষ্ঠিত হবে। আর এর আগে যে পরীক্ষাগুলো হওয়ার কথা, সেগুলোর সূচি পরে নির্ধারণ করা হবে।

আরবি
সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চলমান এইচএসসি ও সমমানের অবশিষ্ট...
প্রায় ১০ ঘণ্টা রাজপথ অবরোধ ও আন্দোলনের পর পরীক্ষাস্থগিতসহ তিন দফা দাবি জানিয়ে অবশেষে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীসহ দেশের বিভিন্ন...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বুধবার (১৫ জুলাই) ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর