হত্যাকারীদের উপযুক্ত শাস্তি হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৮:৩৪ পিএম

কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় প্রাণহানির নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা হত্যাকাণ্ড, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

চলমান কোটা আন্দোলন নিয়ে রাজধানী ঢাকাসহ দেশের তিন মহানগরে ছয়জন নিহতের ঘটনায় উদ্ভুত পরিস্থিতিতে বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সরকারপ্রধান এ কথা বলেন।

প্রধানমন্ত্রী, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি আশা করেন, শিক্ষার্থীরা আদালত থেকে ন্যায়বিচার পাবেন।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির মুখোমুখি করা হবে বলে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত, তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই। বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়ে শেখ হাসিনা বলেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবনজীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব।

প্রধানমন্ত্রী বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায়, সে ব্যবস্থা নেওয়া হবে।

কেএসএইচ
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।
চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ বছরে রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি...
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এক মাস পূর্তি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণ
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর